Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
  • শ্যামনগর নীলডুমুর বাজারে নদীর পাশে পড়ে আছে কোরবানির পশুর চামড়া
  • শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে  
  • যশোর পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শিশু আহত
  • দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরকল্পিত লোডশেডিংয়ের সুযোগ নেই: প্রতিমন্ত্রী অমিত 
  • কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন
  • ঈদের দিনে ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর
  • ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মে ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দখলদারদের হাত থেকে মৎসঘের উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১৬, ২০২৪No Comments১১ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা কর্তৃক অবৈধভাবে মৎস্য ঘেরের জমি দখল থেকে পরিত্রাণ পেতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর প্রেসক্লাব হল রুমে লিখিত বক্তব্য পাঠ করেন গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের গাজী আব্দুস সোবাহান। তিনি বলেন, ৯নং বুড়িগোয়ালিনী পোড়াকাটলা মৌজায় পাঁচ বছর মেয়াদি লিজ ডিড করে বাগদা চিংড়িসহ সাদা চাষ করে ঘের পরিচালনা করছিলাম। এলাকার প্রভাবশালী ও আওয়ামী লীগের নেতা বুড়িগোয়ালিনী ইউনিয়নের লিয়াকত আলী মোড়ল ও আব্দুল মজিদ জমাদ্দারসহ আরো অজ্ঞাতনামা ব্যক্তিরা পেশি শক্তির জোরে গতবছরের ২৫ জানুয়ারি রাতারাতি মৎস্য ঘেরে ভেকু দিয়ে রাস্তা নির্মাণ করে আনুমানিক ২১/২২ বিঘা সম্পত্তি দখল করে নেয়। ওই সময় আমরা বাধা দিতে গেলে খুন জখমের হুমকি দেয়। আমি জানমাল রক্ষায় ৯৯৯ নম্বরে ফোন দিলে শ্যামনগর থানার কর্তব্যরত অফিসার সরেজমিনে তদন্ত করে এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশনা দিলেও তা না মেনে রাতারাতি ঘেরের আংশিক জায়গা দখল করে নেয়। এতে আমার আনুমানিক ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। তাই সংবাদপত্রে লেখনীর মাধ্যমে তিনি অবৈধভাবে দখল করা জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মে ২৯, ২০২৬

শ্যামনগর নীলডুমুর বাজারে নদীর পাশে পড়ে আছে কোরবানির পশুর চামড়া

মে ২৯, ২০২৬

শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে  

মে ২৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.