Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক
  • সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি
  • কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক
  • চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ
  • মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
  • শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে জমি দখল চেষ্টা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুরের সুবলকাটি গ্রামে বসত বাড়ি রক্ষা, মারধর ও মিথ্যা মামলা থেকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শাহাজান ফরাস। বুধবার সকালে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন হয়।

শাহাজান ফরাস বলেন, গ্রামের নিজ জমির উপর বসত বাড়িতে তিন যুগেরও বেশি সময় ধরে বসবাস করে আসছেন তিনি। গত দুই বছর আগে জানতে পারেন ২৫ শতক জমির এস.এ রেকর্ডিও মালিক কালু গাজী ও জেলেখা বিবি। রেকর্ডিও মালিক কালু গাজী ও জেলেখা বিবির কাছ থেকে তার আপন বড় মামা সাত্তার সরদার ওই জমি ক্রয় করে নেন। যার দলিল নং ৫৯২০। জমির আরএস রেকর্ড ভুল হওয়ার কারণে তিনি দেওয়ানি মামলা করেনি। যার মামলা নং ২৭৫/২৩. এসএ রেকর্ডিও কালুগাজী ও জেলাখা বিবি ওই জমি বিক্রয় করা সত্বেও পুনরায় তার ছেলে সালাম গাজী ও কালাম গাজী ওই জমি দাবি করেন। রেকর্ড বুনিয়াদে কিছু কুচক্রী মহলের পরামর্শ শুনে সালাম গাজী ও কালাম গাজি এ মামলা শেষ না হলেও ভাড়াটিয়া লোকজন, মস্তান নিয়ে জমি দখল দেওয়ার চেষ্টা চালায়। এমনকি গত মাসের ৩১ তারিখে একটি মাইক্রো, নসিমন ও ভ্যান যোগে ৩০ থেকে ৪০ জন পুরুষ ও মহিলা অতর্কিতভাবে তাদের বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময়ে তাদের কাছে থাকা গাছিদা, চাইনিজ কুড়াল, রামদা, লোহার রড ও লাঠিসোটা ছিল এবং তারা তার স্ত্রী ও মেয়েদের উপর হামলা চালায় ও অতর্কিতভাবে মারপিট করতে থাকে এবং ঘর বাড়ি ভাংচুর করে। বাড়ির মধ্যে ফলদ ও বনজ গাছ কেটে কয়েক লাখ টাকার ক্ষতিসাধন করেন। তাদের নারকীয় তাণ্ডব চালালে পরিবারের লোকজন ভয়ে চিৎকার করতে থাকে তখন সে বাড়ির পাশের দোকানে ছিলো। তাৎক্ষণিক সে ছুটে আসে বাড়ির দিকে তখন তারা অতর্কিত হামলা চালায় ও মারধর করে। প্রতিবেশীরা ঘটনাস্থলে আসলে তাদেরকেও মারধর করে এবং হাতে থাকা বিভিন্ন অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে প্রতিবেশী সাগর, জনি, মারুফসহ ৪ থেকে ৫ জন গুরুতর আহত হয়। প্রতিপক্ষ আজিত, হামিদুর, আমিনুর, আনার, রুম্মান, সালাম, মজিবর রহমান, কালামসহ আরোও অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনের নামে মামলা করা হয়। প্রতিপক্ষের একজন ঘটনার ১২ থেকে ১৫ দিন পর স্ট্রোকজনিত কারণে মারা যায়। তাই তারা তাদেরকে মিথ্যা অভিযোগে দায়ী করার জন্য হত্যা মামলা দেয়ার পায়তারা চালাচ্ছে। এমন মিথ্যা মামলায় প্রতিবাদ জানাতে ও প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন করেন তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক

এপ্রিল ২০, ২০২৬

সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি

এপ্রিল ২০, ২০২৬

কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.