Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
  • যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন
  • বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ
  • কেশবপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ
  • ২৮ জুন চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১, ২০২৪

স্বামীর ২য় বিয়ে : দেড় বছরের মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা মায়ের আত্মহত্যা

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর উপর অভিমান করে দেড় বছরের মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মনিরা খাতুন (২৫) নামে নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনার পিত্রালয় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মনিরা খাতুন ওই গ্রামের মনিরুজ্জামানের মেয়ে ও পাশর্^বর্তী কুশখালীর রাজুর স্ত্রী।

পুলিশ অন্তঃসত্ত্বা মনিরা খাতুন ও তার দেড় বছরের কন্যা জান্নাতুলের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, মনিরা নয় মাসের অন্তঃসত্ত্বা। কয়েকদিনের মধ্যেই তার সিজার করার কথা ছিল। এদিকে, কিছুদিন আগে মনিরার স্বামী রাজু দ্বিতীয় বিয়ে করে। এনিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এর আগেও সে বাবার বাড়ি এসে থেকেছে।

সম্প্রতি দুদিন আগে সে বাবার বাড়ি আসে। এরই মধ্যে মঙ্গলবার সকালে সে গ্যাসট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। এর আগে সে তার মেয়ে জান্নাতুলকেও একইভাবে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করে।

সদর থানার এসআই দেলোয়ার ঘটনাটি নিশ্চিত করে জানান, মা-মেয়ের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

মায়ের আত্মহত্যা স্বামীর ২য় বিয়ে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন

বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.