Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১, ২০২৪

তালায় ভূগর্ভস্থ থেকে বলগেট দিয়ে বালু উত্তোলন

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

তালা সংবাদদাতা
সাতক্ষীরা তালার গোপালপুর সুইসগেটের সামনে খাল থেকে বলগেট দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালপুর স্লুইসগেট জনবসতি এলাকার সরকারি খালের ভূগর্ভস্থ থেকে বিগত ১০ দিন ধরে বলগেট দিয়ে বালু উত্তোলন কাজ চলছে! ধারাবাহিকভাবে বলগেট দিয়ে বালু উত্তোলন করছে মাঝিয়াড়া গ্রামের মজিদ সরদারের ছেলে শামিম সরদার। অত্র এলাকায় ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলনের ফলে অচিরেই ভূমিধ্বসের সৃষ্টি হবে বলে সচেতন মহলের দাবি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিনের অনুমতিতে খালের পলি কাটার নামে সরকারি খাল থেকে বলগেট দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এ বিষয়ে শামিম সরদারের সাথে আলাপের চেষ্টাকালে বলগেট এর উপরে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিন মুঠোফোনে আলাপের চেষ্টাকালে তিনি আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল এর সাথে মুঠোফোনে আলাপের চেষ্টাকালে কলটি গ্রহণ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ ঘটনায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মুঠোফোনে আলাপকালে তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল ও সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ইমরানের অনুমতিতে বলগেট দিয়ে বালু উত্তোলন করছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বালু মহাল ছাড়া বলগেট দিয়ে বালু উত্তোলনের কোন সুযোগ নেই। যদি কেউ বলগেট দিয়ে বালু উত্তোলন করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.