Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  
  • ১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস
  • অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
  • ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল দিয়ে হস্তান্তর
  • যশোরে আগুনে চার গরু-ছাগলসহ গোয়াল ঘর ভস্মিভূত
  • গুড় তৈরি করে কাঙ্ক্ষিত মুনাফা না হওয়ায় পেশা ছাড়ছেন গাছিরা
  • জয়তী সোসাইটির উদ্যোগে ষাটোর্ধ মায়েদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ
  • পরিবারের ওপর পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, ফেব্রুয়ারি ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় এলজিইডি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ!

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া এলজিইডি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, বুধবার বিকেলে তালা উপজেলার তেতুলিয়া এলজিইডি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! রাস্তাটি খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৩/২৪ অর্থ বছরে ৪৬.০২.৮৭০০.০০১.০৭.০৯৫.২৩.৩৪৭৫ নং স্মারকে সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামানের স্বাক্ষরিত পত্রে অনুমোদিত হয়। ঠিকাদার প্রতিষ্ঠান পঞ্চগড় জেলার বোদার এম এইচ কর্পোরেশন প্রোপ্রাইটর মোস্তাক হোসেন।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে নওয়াপাড়া (সড়ক জনপদ) থেকে লক্ষণপুর হয়ে তেঁতুলিয়া পর্যন্ত ২৮০০ মিটার এলজিইডি নতুন রাস্তা নির্মাণে সরকারি চুক্তি মূল্য দুই কোটি পাঁচাত্তর লাখ নয়শত চুরাশি টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, রাস্তায় থাকা ইট তুলে একই জায়গায় থাকা পুরাতন বালুর উপরে ইটের খোয়া বিছিয়ে নির্মাণ কাজ করছে। যা সরকারি নিয়ম বহির্ভুত। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান মোটা অংকের উৎকোচের বিনিময়ে তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদারকে ম্যানেজ করে রাস্তা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রোপাইটার মোস্তাক হোসেনের মুঠোফোনে আলাপের চেষ্টাকালে আলাপ কলটি গ্রহণ না করাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয় তালা উপজেলা এলজিইডি প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদারের সাথে মুঠোফোনে একাধিকবার আলাপের চেষ্টাকালে আলাপ কলটি গ্রহণ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামানের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, থানা ইঞ্জিনিয়ারকে রাস্তায় যেতে বলবো। থানা ইঞ্জিনিয়ার এবং আপনাকে ম্যানেজের মাধ্যমে ঠিকাদার প্রতিষ্ঠান অনিয়ম করছে এমন প্রশ্নোত্তরে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.