Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল আর নেই

banglarbhoreBy banglarbhoreOctober 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান মুকুল আর নেই। বুধবার রাত সাড়ে আটটার দিকে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি……রাজেউন)। প্রায় এক সপ্তাহ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার মস্তিষ্কে রক্তক্ষরণ অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসার উন্নতি না হওয়ায় মঙ্গলবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আইসিইউতে নেয়া হয়।

বুধবার রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে যান পাবলিক প্রসিকিউটর এম ইদ্রিস আলী, অতিরিক্ত পিপি সাজ্জাদ মোস্তফা রাজা, জেলা আইনজীবী সমিতির সভাপতি বাবু মোর্তোজা ছোট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলু, সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী শরিফ নুর মোহাম্মদ আলী রেজা, কাজী ফরিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, মোস্তাফিজুর রহমান মুকুলের নিকট আত্মীয় সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন প্রমুখ। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি সমবেদনা জানান।

রাতেই তার মরদেহ শহরের বেজপাড়া গয়ারাম সড়কস্থ নিজ বাড়িতে নেয়া হয়। সেখানে আইনজীবীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও পাড়া-প্রতিবেশী তাকে শেষ দেখা দেখতে যান।

অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি ১৯৮৬ সালে যশোর সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন।

১৯৯৪ সালে যশোর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করে আইন পেশায় নিয়োজিত হন।
তার মৃত্যুতে বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে ফুল কোর্ট রেভারেন্স ও আইনজীবী সমিতির শোকসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.