Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

খাদ্যবান্ধবের চাল বিতরণ বন্ধ
banglarbhoreBy banglarbhoreOctober 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর সংবাদদাতা
যশোরের মনিরামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির (৩০ কেজি) চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহতদের মধ্যে মিজানুর রহমান ও বিল্লাল হোসেন নামে দুজনের নাম জানা গেছে।

ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের (১, ২ ও ৩) ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য সাথী বেগম বলেন, ‘আমার স্বামী জাহিদুল ইসলাম খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক। ঢাকুরিয়া বাজারে আমাদের গুদামঘর। বুধবার আমরা ৪৯৯ জনের চাল তুলে গুদাম ঘরে রেখেছি। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে চাল বিতরণ করতে চেয়েছিলাম। তার আগে সকাল ৭টা থেকে বিএনপির লোকজন চাল বিতরণের বিরুদ্ধে ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। খবর পেয়ে পুলিশ নিয়ে এসি ল্যান্ড ঘটনাস্থলে আসেন। এ অবস্থায় আর চাল বিতরণ করা হয়নি।’

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, নিরাপত্তার কথা ভেবে পরিবেশক জাহিদুল ইসলাম নিজের গুদামে চাল না রেখে ঢাকুরিয়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বিএনপি–সমর্থিত ইসরাফিল হোসেনের গুদামে চাল রাখেন। এই নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপক্ষ চাল বিতরণের পক্ষে ও অপরপক্ষ চাল বিতরণের বিপক্ষে অবস্থান নেয়। পরে মারামারি হলে চাল নিতে আসা উপকারভোগীরা খালি হাতে ফিরে গেছেন।

ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘ইসরাফিল আমার গ্রুপের। বৃহস্পতিবার সকালে চাল বিতরণের প্রস্তুতি নিলে দলের অন্য গ্রুপের লোকজন ঢাকুরিয়া বাজারে চাল বিতরণের বিপক্ষে মিছিল বের করে। পরে চাল নিতে আসা লোকজনসহ আমার গ্রুপের লোকজন ওদের বিপক্ষে মিছিল করতে গেলে ওই পক্ষ মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। এতে আমাদের দলেরই চার-পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে আমার গ্রুপের দুজন আছেন।’

মনিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা বলেন, ‘পরিবেশক নিরাপত্তার কথা ভেবে আমাদের সঙ্গে কথা বলে সেপ্টেম্বর মাসের চাল তুলে ঢাকুরিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদকের ঘরে তোলেন। বিএনপির দুই গ্রুপের মারামারি হওয়াতে চাল বিতরণ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দুই-এক দিন পরে চাল বিতরণ করতে বলা হয়েছে।’

মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন, ‘খবর পেয়ে দুপুরে আমি ঘটনাস্থলে গিয়েছি। চাল বিতরণকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। চাল সরিয়ে পরিবেশকের নিজের গুদামে রাখতে বলা হয়েছে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.