Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি : নিয়মিত বাজার মনিটরিং দাবি বাগআঁচড়াবাসীর

banglarbhoreBy banglarbhoreOctober 4, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাগআঁচড়া সংবাদদাতা
শার্শা উপজেলাধীন বাগআঁচড়া বাজারে দিনদিন বাড়ছে চাল, ডাল, তেল, ডিম শাকসবজিসহ নিত্যপণ্যের দাম। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়েনি মানুষের আয় ক্ষমতা। বাজার ব্যবস্থার ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই উল্লেখ করে ভুক্তভোগীরা নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।

জানা গেছে, গত সপ্তাহে যে বেগুনের কেজি ছিলো ৫০ টাকা, সেটা বেড়ে হয়েছে ৮০ টাকা। তেমনি পটল ৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ টাকা, শসা ৪০ থেকে বেড়ে ৭০ টাকা, কলা ৩০ থেকে বেড়ে ৫০ টাকা, রসুন ১৮০ থেকে বেড়ে হয়েছে ২২০ টাকা, পেঁয়াজ ১১০ থেকে বেড়ে ১২০ টাকা হয়েছে। তবে আলুর দাম ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে রয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাগআঁচড়া সহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে, মুরগির বাজার কিছুটা নিম্নমুখী হলেও স্বস্তির খবর নেই ডিমের বাজারে প্রতিহালি ডিম বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৩০-২৫০ টাকা, সাদা লেয়ার ৩৪০-২৬০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩২০ টাকা। আর প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকা।

চারিদিকে অথৈয় পানি থাকলেও স্বস্তির খবর নেই মাছের বাজারে। বাজারে প্রতি কেজি তেলাপিয়া ১৫০-২২০ টাকা, চাষের পাঙাশ ১৫০-২০০ টাকা, চাষের শোল ৪০০ টাকা, চাষের কৈ বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকা। এছাড়া আকারভেদে প্রতি কেজি রুইমাছ ২৮০ থেকে ৩৫০ টাকা ও কাতলা ৩০০ থেকে ৩৫০ টাকা বিক্রি হচ্ছে।

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতাদের। তারা বলছেন, নিয়মিত বাজার তদারকি করা হলে বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়ানোর সুযোগ পাবে না।

এ বিষয়ে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন বলেন, কোন ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর

    October 9, 2026

    যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক

    September 13, 2026

    বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.