Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে পল্লী চিকিৎসক আজিজ হত্যা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি

banglarbhoreBy banglarbhoreOctober 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা 
সাতক্ষীরার শ্যামনগরে পল্লী চিকিৎসক শেখ আব্দুল আজিজ হত্যা মামলার বাদী আজমুন নাহার কুইনকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। আসামিরা অজ্ঞাত স্থান থেকে মোবাইলে এমন হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলন করে কুইন এই অভিযোগ করেছেন।

এ ঘটনায় জীবনের নিরাপত্তহীনতার কথা জানিয়ে বাদী কুইন শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। আব্দুল আজিজ উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তাকে পিটিয়ে হত্যার অভিযোগে আব্দুল আজিজের একমাত্র মেয়ে আজমুন নাহার নিজের চাচা ও চাচাত ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

শনিবার সকালে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আজমুন নাহার বলেন জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে গত ২৯ সেপ্টেম্বর দুই চাচাসহ তিন চাচাত ভাই নিজ বাড়ির সামনের রাস্তায় ফেলে পিটিয়ে তার পিতাকে হত্যা করে। এ ঘটনায় সেদিন রাতে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তিনি বাদি হয়ে শ্যামনগর থানায় হত্যা মামলা (যার নং ২৩) করলে পুলিশ গত ২ অক্টোবর প্রধান আসামি আব্দুর রশিদকে গ্রেপ্তার করে। তবে পিতাকে হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছোট চাচা আব্দুল হাকিম অজ্ঞাতস্থান থেকে মোবাইলে মামলা প্রত্যাহারে নানাভাবে চাপ দিচ্ছে।

সংবাদ সম্মেলনে আজমুন নাহার অভিযোগ করেন পিতার হত্যাকাণ্ডের পর একমাত্র মেয়ে ও বিধবা মাকে নিয়ে পিতার বাড়িতে তিনি বসবাস করছেন। তবে ০১৭১৫৭৪৩০৮০ নম্বরের মোবাইল থেকে বার বার কল দিয়ে মামলা প্রত্যাহার না করলে তাকে অপহরণ করে গুমসহ হত্যার হুমকি দেয়া হচ্ছে। এমতাবস্থায় মা ও মেয়েসহ নিজের জীবন নিয়ে তিনি শংকিত বলে জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত নিহতের স্ত্রী নাসিমা আক্তার অভিযোগ করেন আসামীরা এলাকার প্রভাবশালী। বিপরীতে তারা মাত্র তিনজন নারী বসবাস করেন ওই বাড়িতে। মামলা প্রত্যাহার না করলে জামিন নিয়ে এলাকা ফিরে তাদের যৌথ মালিকানাধীন জমি থেকে বিতাড়িত করার পাশাপাশি হয়রানিমূলক মামলায় জড়ানোর হুমকি দেয়া হচ্ছে । এদিকে আসামীরা পলাতক থাকা সত্তেও বাড়ির নারী সদস্যদের দিয়ে তাদের বসতবাড়ি দখলেরও চেষ্টা চালাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বাদীর মেয়ে সাদিয়া শাহরীন শেফা।

অভিযোগের বিষয়ে আব্দুল হাকিমের সাথে যোগযোগের চেষ্টা করেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে হুমকির কাজে ব্যবহৃত নম্বরের মালিক নিজেকে জিয়াউর রহমান বলে পরিচয় দেন। তিনি জানান দুই দিন আগে তার মোবাইল থেকে আব্দুল হাকিম কোথাও কথা বলেছিলেন।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, হুমকির অভিযোগ জানিয়ে মামলার বাদী একটি সাধারণ ডায়েরী করেছেন (যার নং ২০৯/তারিখ ০৫-১০-২৪ করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.