Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
  • শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
  • প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণে ক্যাম্পেইন 
  • সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং 
  • যশোরে অবৈধ কীটনাশক ও সার মজুত ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
  • হাট ইজারাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তরুণদের শক্তি ও মেধাকে লাগাতে পারলে উন্নত রাষ্ট্র গঠন সম্ভব : জেলা প্রশাসক 

যশোরে বিশ্ব বসতি দিবস পালিত
banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। গতকাল সকালে বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম। পরে জেলা প্রশাসকের সভাকক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গৃহায়ন এ র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

গণপূর্ত অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম।

তিনি বলেন, সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে উন্নত রাষ্ট্র গঠন করা যায় সে বিষয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের শক্তি ও মেধাকে যদি কাজে লাগানো যায় তাহলে উন্নত রাষ্ট্র গঠন সম্ভব।

জেলা প্রশাসক আরও বলেন, শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালনের পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়োতে হবে। দেশের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। নিজ নিজ জায়গা থেকে যদি সবাই তার দায়িত্ব পালন করেন তাহলে আমারা আরও এগিয়ে যাবো।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, প্রেসক্লাব যশোরে সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

এপ্রিল ১৯, ২০২৬

মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম

এপ্রিল ১৯, ২০২৬

শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.