Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শহর জুড়ে গাড়ির গড়াগড়ি
  • যশোরে গোডাউনে মিলল বিপুল সংখ্যক আমেরিকান মোটরসাইকেল
  • জমি দখল নিয়ে সংঘাত : স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকি
  • স্ত্রীসহ শেখ আফিল উদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা
  • ধসে পড়েছে ঝাঁপা সেতুর সংযোগ সড়ক
  • যশোরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ভাষা দিবসের আলোচনা সভা
  • হলদে পাখি অ্যাক্টিভিটি প্যাকে জাতীয় পর্যায়ে সেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থী
  • মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে “যশোর বিপ্লবী ছাত্র-জনতা”র ইফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, ফেব্রুয়ারি ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে বসত বাড়ি ভাঙচুর লুটপাট ঘটনায় আটক ৩

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ সংবাদদাতা
কালিগঞ্জের পল্লীতে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও মারপিট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জখম হয়েছেন মনিরুল (২৫), রাশিদা (৩০) ও শাহিনুর (৬৫)। আশঙ্কাজনক অবস্থায় মনিরুল খুলনা মেডিকেলে চিকিৎসাধিন। ঘটনাস্থল থেকে তিনজনকে দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ।

সরেজমিন ও থানা সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার রতনপুর ইউনিয়নের বন্দীপুর গ্রামের শাহিনুর, ওমর গাজী গংয়ের পৃথক ১০টি বসতবাড়িতে হামলার ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের কবীর হোসেনের নেতৃত্বে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ২৫/৩০ জন দুর্বৃত্ত হামলা ও ভাঙচুর লুটপাট করে। এ সময় মনিরুল ইসলাম (২৫), শাহিনুর রহমান (৬৫), রাশিদা খাতুনকে (৩০) কুপিয়ে ও পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। এদের মধ্যে মনিরুলের আশঙ্কাজনক অবস্থায় খুলনা আড়াইশো বেডে ভর্তি করা হয়।

অন্য দুইজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় স্থানীয়রা লুটপাট ও ভাঙচুর করায় এক নারীসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটকরা হলেন রহিমা বেগম (৪২), শরিফুল ইসলাম (৩০) ও মেহেদী হাসান (২৭)।

এ ঘটনায় কালিগঞ্জ থানায় নিয়মিত মামলা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। থানার উপ পরিদর্শক শাহাদাৎ হোসেন বলেন জায়গা জমি নিয়ে বিরোধে ঘটনার সূত্রপাত। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শহর জুড়ে গাড়ির গড়াগড়ি

ফেব্রুয়ারি ২২, ২০২৬

যশোরে গোডাউনে মিলল বিপুল সংখ্যক আমেরিকান মোটরসাইকেল

ফেব্রুয়ারি ২২, ২০২৬

জমি দখল নিয়ে সংঘাত : স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.