Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  • নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • ছাত্রদল নেতাকে লাঞ্ছিত : যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল
  • এবার গাজী নজরুল ইসলাম এমপি’র মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ধুম্রজাল
  • শার্শায় ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাংলার ভোর-এ সংবাদ প্রকাশের পর বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ ঘটনায় মামলা

banglarbhoreBy banglarbhoreOctober 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ ১ লাখ ৩০ হাজার টাকায় দফারফার ঘটনা নিয়ে বাংলার ভোর পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পর ওই ঘটনায় মামলা হয়েছে।

ভুক্তভোগীর পিতা বাদী হয়ে ১০ অক্টোবর রাতে কোটচাঁদপুর মডেল থানায় এ মামলা করেন। এদিকে, মামলা করায় ফেঁসে গেছেন গ্রাম্য সালিশে ধর্ষণের বিচার করা মাতুব্বররা। মামলা নাম্বার ৮, তারিখ : ১০-১০-২৪। ওই মামলায় আসামি করা হয়েছে এজাহার নামীয় ৬ জনকে। এ ছাড়া ১৫/২০ জনকে অজ্ঞাত আসামিও করা হয়েছে।

তবে আসামিদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে ভুক্তভোগীকে পুলিশ হেফাজতে শুক্রবার ডাক্তারি পরিক্ষা সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন।

তিনি বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশ হলে তা আমার দৃষ্টিগোচর হয়। এরপর ভিকটিমের বাড়িতে গিয়ে আইনের বিষয়টি বুঝালে, তারা থানায় এসে এজাহার দায়ের করেন।

তিনি বলেন, আমরা ভিকটিম মেডিকেল পরীক্ষাসহ আইনী পদক্ষেপ গ্রহণ করেছি। আসামিদের কেউ আটক হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এজাহারের পর থেকে আসামিদের ধরতে পুলিশ সচেষ্ট রয়েছে।

প্রসঙ্গত: উপজেলার সাফদারপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে প্রতিবেশি আমিরুল।

এর ফলে ওই নারী গর্ভবতী হয়ে পড়লে গটনাটি জানাজানি হয়ে যায়। একপর্যায়ে আমিরুলের পক্ষে শালিস করে বিচার করেন স্থানীয় মাতুব্বররা। তারা বিচারে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন অভিযুক্ত আমিরুলের। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বাংলার ভোর পত্রিকায় বিস্তারিত সংবাদ প্রকাশ হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!

    August 17, 2026

    মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

    August 17, 2026

    বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.