Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১১, ২০২৪

পুলিশ পরিচয় দিয়ে দস্যুত্যা করতে যেয়ে বরখাস্তকৃত পুলিশসহ আটক ২

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পুলিশ পরিচয়ে দস্যুতা করতে যেয়ে বরখাস্তকৃত এক পুলিশ সদস্যকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে যশোরের মণিরামপুর উপজেলার সিংহের খাজুরা গ্রামে। এ সময় তাদের কাছ থেকে একটি হ্যাণ্ডকাপ, আইডি কার্ড ও ২৭ হাজার ৬শ’৬০ টাকা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের সাবেক পুলিশ সদস্য আজমল হোসেন শুভ ও তার সহযোগি একই গ্রামের মারিকুল ইসলাম রনি।

এ ঘটনায় ভুক্তভোগি মণিরামপুর উপজেলার সিংহের খাজুরা গ্রামের আকব্বর খাঁ বাদী হয়ে ওই দুইজনকে আসামি করে মণিরামপুর থানায় মামলা করেছেন। মামলায় বাদী উল্লেখ করেছেন, তিনি পেশায় মাংস ব্যবসায়ী। মণিরামপুর রাজগঞ্জ বাজারে তার দোকান রয়েছে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন।

সিংহের খাজুরা গ্রামে বাগবাড়ি আশ্রয় কেন্দ্রের সামনে পৌছালে দেখতে পান রাজগঞ্জ পুলিশ কেন্দ্রের সদস্য পরিচয় দিয়ে আসামিরা এক কাপড় ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে। এ সময় তাকেও থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি পরিচয় দেন।

তারপরেও তাকে নানা ধরনের হুমকি ধামকি দেয়। একপর্যায় তার কাছে থাকা ২৭ হাজার ৬শ’৬০ টাকা নিয়ে ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে নেংগুরহাট গ্রামের দিকে চলে যায়। এসময় তিনি চিৎকার করতে করতে পিছু নেন।

এবং মোবাইল ফোনে অনেককে জানান এমনকি পুলিশকেও খবর দেন। পরে তিনি জানতে পারেন আটঘরা কারীর মোড় থেকে স্থানীয়রা আসামিদের আটক করেছে। মামলার তদন্ত কর্মকর্তা রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের এসআই হেলাল সরদার জানান, আটকের পর তাদেরকে শুক্রবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.