Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন
  • যশোরে ইয়াবাসহ আটক ৩
  • যশোরে যুবলীগের এক কর্মী আটক
  • প্রেসক্লাব যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৯ সেপ্টেম্বর
  • যশোর জেলায় ভোটার বেড়েছে ৪ হাজার ৬৩৮ জন
  • সিডও সনদের দুই ধারার সংরক্ষণ প্রত্যাহার দাবি মহিলা পরিষদের
  • যশোর সদর হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ, যুবক আটক
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে ৩ দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় মিলনমেলা ও প্রীতি ফুটবল অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreOctober 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা
নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরা জেলার প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের মিলনমেলা ও প্রীতি ফুটবল ম্যাচ শুক্রবার বিকেলে মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে । জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে ।

মিলনমেলা ও প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। এ সময় পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন, জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আক্তার হোসেন, সাবেক সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা জামায়াতের আমীর এমবি বাকের, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, বিএনপির সাবেক সদর থানার সভাপতি কুতুব উদ্দিন কুতুব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি শাহেদ হাসান টগর ও জেলা যুব দলের সভাপতি ওশিকুর রহমান কল্লোল উপস্থিত ছিলেন ।

বিকেলে তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলায় অংশ নেয় জেলার সাবেক প্রাক্তন কৃতি ফুটবল খোলোয়াড়রা। প্রীতি ফুটবল খেলায় “ক” টিম ফুটবল একাদশ ৫-০ গোলে জয়ী হয়। খেলায় চমৎকার ধারা বিররণী প্রকাশ করেন বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকর প্রদ্যুৎ কুমার রায়। এ সময় জেলার প্রাক্তন ফুটবলার, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

মিলনমেলা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন

    September 4, 2026

    যশোরে ইয়াবাসহ আটক ৩

    September 3, 2026

    যশোরে যুবলীগের এক কর্মী আটক

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.