Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
  • আওয়ামী লীগের অধ্যায় শেষ : মাগুরায় রাশেদ খাঁন
  • এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • রামপালে মামলা তুলে নিতে আসামির হুমকি, তরুণীর সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর পোস্ট অফিসের পৌনে দুই কোটি আত্মসাতের মামলায় দুদকের চার্জশিট

সাবেক পোস্টমাস্টার আব্দুল বাকীসহ অভিযুক্ত ৩
banglarbhoreBy banglarbhoreOctober 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের সাবেক পোস্টমাস্টার মো. আব্দুল বাকীসহ ৩ জনের বিরুদ্ধে সরকারি এক কোটি ৭৮ লাখ ৫ হাজার টাকা আত্মসাতের মামলায় চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়। সিনিয়র স্পেশাল জজ আদালতে মঙ্গলবার বিকেলে এই চার্জশিট দাখিল করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক যশোরের সাবেক সহকারী পরিচালক ও বর্তমানে বাগেরহাট দুদকের উপ-পরিচালক মোহা. মোশাররফ হোসেন এই চার্জশিট দাখিল করেন।

মামলার আসামিরা হলেন, যশোরের প্রধান ডাকঘরের প্রাক্তন পোস্টমাস্টার, সাময়িক বরখাস্তকৃত খুলনা পোস্টাল ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণ কর্মকর্তা মো. আব্দুল বাকী, খুলনার ডেপুটি পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়ে সংযুক্ত যশোর প্রধান ডাকঘরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আক্কাছ শিকদার এবং যশোর নৈশ ডাকঘরের সাব পোস্টমাস্টার শেখ করিমুল্লাহ। ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি আলোচিত এই পৌনে দুই কোটি টাকা আত্মসাতের মামলা গ্রহণ করে দুদক।

অভিযুক্ত আব্দুল বাকী যশোর শহরের পুরাতন কসবা, আক্কাছ শিকদার গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার খারহাট উত্তরপাড়া এবং শেখ করিমুল্লাহ যশোর সদরের নতুন উপশহর এ-ব্লকের বাসিন্দা। তাদের বিরুদ্ধে দুদক দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাভঙ্গসহ মানিলন্ডারিং আইনের ২০১২ এর ৪(২), দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ধারায় অপরাধের কথা উল্লেখ করা হয়েছে।

দুদকের চার্জশিটে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহা. মোশাররফ হোসেন উল্লেখ করেছেন, মো. আব্দুল বাকী যশোর প্রধান ডাকঘরে পোস্টমাস্টার হিসেবে দায়িত্ব পালনকালীন ২০২২ সালের ২ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে ক্ষমতার অপব্যবহার করে সঞ্চয় ব্যাংকের ১৭ জন গ্রাহকের পাশবই ব্যবহার করে সরকারি এক কোটি ৭৮ লাখ ৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এই টাকা তিনি নিজের নামে ব্র্যাক ব্যাংক যশোরে ৮টি এফডিআর, স্ত্রী মিসেস ফারহানা আফরোজের নামে যশোরের প্রধান পোস্ট অফিসে এফডি করেছেন। দুদক তাদের দু’জনের নামে মোট ৪২ লাখ ৬৩ হাজার ৬১৫ টাকার জমার প্রমাণ পেয়ে আদালতের মাধ্যমে অবরুদ্ধ করার আদেশ দিয়েছে।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, সাধারণ গ্রাহক ললিতা বিশ^াস তার জমা টাকা থেকে ২৩০ টাকা ওঠানোর জন্যে আক্কাছ শিকদারের কাছে গেলে তিনি পাশ বই ও উত্তোলন ফরমের প্রথম পাতায় স্বাক্ষর নিয়ে কাউন্টারে জমা না দিয়ে সরাসরি আব্দুল বাকীর কাছে জমা দেন। একসপ্তাহ পর আমানতকারী ললিতা বিশ^াস সেখানে গেলে তাকে সাড়ে ৩ হাজার টাকা দেয়া হয় এবং আবারো ফরমের পিছনে স্বাক্ষর করিয়ে নেন। পরবর্তীতে সেই ফরম ও পাশ বই ব্যবহার করে আব্দুল বাকী ১৪ লাখ ৫০ হাজার টাকা উঠিয়ে নেন।

একইভাবে শিমু আক্তার নামে আরো এক গ্রাহক টাকা তুলতে গেলে আসামি করিমুল্লাহ ৩দিনের সময় নেন। পরে পাশ বই হারিয়ে গেছে জানিয়ে তালবাহানা করেন। নানাভাবে হয়রানি করে এক পর্যায়ে আক্কাছ শিকদাদেরর কাছে পাঠান। সেখানেও তিনি নানাভাবে হয়রানির শিকার হন। ্ইতোমধ্যে ওই বই ও ফরম ব্যবহার করে পোস্টমাস্টার আব্দুল বাকী সেই হিসাব থেকে সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ করেন।

এইভাবে ৩জন যোগসাজসে ১৭জন গ্রাহকের একাউন্ট থেকে এক কোটি ৭৮ লাখ ৫ হাজার সরকারি টাকার আত্মসাতের প্রমাণ পায় দুদক। দুদক তদন্ত শেষে প্রতিটি ক্ষেত্রের অপরাধের প্রমাণ পাওয়ার পর মঙ্গলবার বিকেলে এই চার্জশিট জমা দেয়।

এ বিষয়ে দুদক যশোরের উপপরিচালক মো. আল-আমিন জানান, তদন্ত কর্মকর্তা চার্জশিট জমা দিয়েছেন। পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশই চলবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

    October 9, 2026

    একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

    October 9, 2026

    সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.