Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সংবাদ সম্মেলন : জাল ভিসায় সিঙ্গাপুর-মালয়েশিয়া পাঠানোর দাবি
  • মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা
  • মধুমতীর ভাঙনে বিলীন বসতবাড়ি, অবৈধ বালু উত্তোলনকারীদের বিচার দাবিতে বিক্ষোভ
  • যশোরে ৪৩ চেকপোস্টে পুলিশের অভিযান
  • যশোরে বাড়ছে সামাজিক সহিংসতা
  • প্রায় ১৫ হাজার পুকুরের অস্তিত্ব বিলিন
  • যশোর মহিলা পরিষদের উদ্যোগে ‘নারীর অধিকার মানবাধিকার’ বিষয়ে মতবিনিময়
  • যশোর বিএনপির সাবেক সভাপতি নয়নের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আ.লীগ, যুবলীগকে নিষিদ্ধ সময়ের দাবি

যশোরে শ্রমিক দলের সমাবেশে কেন্দ্রীয় নেতা
banglarbhoreBy banglarbhoreOctober 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা শ্রমিক দলের সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মিঞা মিজানুর রহমান বলেছেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তাদের মাদার সংগঠন আওয়ামী লীগকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে অনেক আগেই নিষিদ্ধ করা উচিত ছিল। আজকে সময়ের দাবি ছাত্রলীগের মত সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগকে নিষিদ্ধ করতে হবে।

শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন তার অর্থ এই নয় বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়। শেখ হাসিনা বিদেশে আত্মগোপনে থেকেও বিএনপিকে নিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে খুনি হাসিনার সকল ঘৃণ ষড়যন্ত্র রুখে দেব ইনশাল্লাহ।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা ও খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মজিবর রহমান ।

মিঞা মিজানুর রহমান শ্রমিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দল ক্ষমতায় যাওয়ার আগেই অনেকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে। কিন্তু এটা ঠিক না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে সর্বোচ্চ ধৈর্য্য ও সংযম প্রদর্শনের নির্দেশ দিয়েছেন। তাই আমাদের আচার আচরণ কথা বার্তা সবকিছুতেই সর্বোচ্চ ধৈর্য্য ও সংযম প্রদর্শন করতে হবে। দলে কোন অনুপ্রবেশকারীকে অন্তর্ভক্ত করা হবে না। যদি কোন নেতা দলের সিদ্ধান্ত অমান্য করেন, তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিনের পরিচালনায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ফরিদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সরোয়ার আলম, আয়ুব হোসেন, যুগ্ম-সম্পাদক তৌহিদুর রহমান, মুন্সী আক্তার হোসেন, কাজী কামরুল ইসলাম, রাসেল পান্না, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, শ্রমিক দল নেতা আব্দুল ওয়াদুদ, হারুন অর রশিদ, সাইদুর রহমান সবুজ, মফিজুল ইসলাম, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম রিপন, নাজমুল ইসলাম, শহিদুল ইসলাম রানা, আব্দুল হান্নান প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সংবাদ সম্মেলন : জাল ভিসায় সিঙ্গাপুর-মালয়েশিয়া পাঠানোর দাবি

    September 28, 2026

    মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

    September 28, 2026

    মধুমতীর ভাঙনে বিলীন বসতবাড়ি, অবৈধ বালু উত্তোলনকারীদের বিচার দাবিতে বিক্ষোভ

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.