Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেনারেল হাসপাতালে সক্রিয় প্যাথলজি রিপোর্ট জালিয়াতি চক্র !
  • যশোরে পুরোদমে চলছে আমন রোপণ
  • কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
  • বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • মহেশপুরে মার্কেটে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, July 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পৈত্রিক সম্পত্তি ও জীবনরক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা প্রবাসীর

সংবাদ সম্মেলন
banglarbhoreBy banglarbhoreNovember 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
পৈত্রিক সম্পত্তি ও জীবনরক্ষার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন কানাডা ও বাংলাদেশের দ্বৈত নাগরিক মাসুম হোসেন সিদ্দিক নামে এক ব্যক্তি। রোববার সকালে প্রেসক্লাব যশোরের হল রুমে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে মাসুম হোসেন সিদ্দিক জানান, যশোর শহরের পুরাতন কসবার ৯ শতক জমিতে তার পৈত্রিক সম্পত্তি রয়েছে। সেখানে একটি তিনতলা ও একটি দ্বিতলা ভবনসহ ৯টি দোকান ঘর রয়েছে। কিন্তু ৮.৮৭ শতক জমি ভুলবশতঃ তার নামে রেকর্ড হয়ে যায়, যা নিয়ে তার বোনেরা আদালতে মামলা করেন।

তিনি বলেন, ২০১৫ সালে বেগম শরিফা আক্তার প্রিয়াকে বিয়ে করেন। এরপর পর তিনি পৈত্রিক সম্পত্তি স্ত্রীকে পাওয়ার অব এটর্নী করে দেন। বিয়ের পর থেকে নানা সমস্যা শুরু হয়। তার স্ত্রী তার সঙ্গে প্রতারণা শুরু করেন। তার স্ত্রী একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরকীয়া প্রেমিক পুলিশ কর্মকর্তার সহযোগিতায় তার সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করছে। একপর্যায়ে গত বছর স্ত্রীকে তালাক দেন মাসুম। কিন্তু মাসুমের পৈত্রিক বাড়িতেই বসবাস করছেন তালাকপ্রাপ্ত স্ত্রী প্রিয়া। তার সাবেক স্ত্রী এবং তার সহযোগীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্পত্তি বিক্রির পায়তারা করছেন। তার জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে বিচার বিভাগ, পুলিশ বিভাগ এবং প্রশাসনের সহযোগিতা চান তিনি।

তিনি দাবি করেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় পুলিশের সহযোগিতায় তার সম্পত্তি জোরপূর্বক দখল করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোর জেনারেল হাসপাতালে সক্রিয় প্যাথলজি রিপোর্ট জালিয়াতি চক্র !

July 30, 2026

যশোরে পুরোদমে চলছে আমন রোপণ

July 30, 2026

কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

July 30, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.