Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
  • যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন
  • বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ
  • কেশবপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ
  • ২৮ জুন চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized নভেম্বর ১০, ২০২৪

অস্ত্র ঠেকিয়ে এসিআই’র যশোর ডিপোতে ডাকাতি

 নগদ ২০ লাখ টাকা ও ওষুধ লুট
banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ১০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে এসিআই কোম্পানির ডিপো অফিসে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নাইটগার্ডের মাথায় অস্ত্র ঠেকিয়ে হাত-মুখ ও পা বেঁধে প্রায় ২০ লাখ নগদ টাকা ও ওষুধ লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তরা একাধিক ক্যাশবাক্সের তালা ভেঙে এ নগদ টাকা লুট করে। ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার সময় সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। শনিবার মধ্য রাতে শহরতলীর শেখহাটি মোড়ে ঘটনাটি ঘটে ।

এদিকে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশসহ আইনশৃঙ্খালা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে বলে সংশ্লিষ্টরা জানান।

ঘটনার সময় এসিআই কোম্পানির ডিপো অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা সোহেল রানা ও সজিব কুমার জানান, এদিন রাত আড়াইটার দিকে ৮/১০ জনের ডাকাতদল একসাথে পাচিল টপকে অফিসে হঠাৎ ঢুকে পড়ে। এরপর পিস্তল ও চাপাতি নিয়ে তাদের ঘিরে ফেলে। তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে চুপ থাকতে বলে। পরে তাদের হাত, মুখ ও পা বেঁধে ফেলে ডাকাতরা। এরপর নিচতলার বাথরুমের পাশে ফেলে রাখে। তারা সকলেই কালো রঙের প্যান্ট শার্ট ও মুখে মাস্ক পরা ছিলো। এছাড়া সকলেই ছিলো খালি পায়ে। সিনিয়র ডিপো ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ভবনের এক ও দুইতলায় তাদের অফিস। সেখানে টাকা ও মালামাল থাকে। শনিবার রাতে সকলেই ঠিকঠাকভাবে অফিস বন্ধ করে চলে যান। সকালে বাড়ির মালিকের কাছ থেকে জানতে পারেন ডাকাতির ঘটনা। অফিসে এসে দেখেন- বিভিন্ন ক্যাশবক্স ভাঙা। তারা নগদ প্রায় ২০ লাখ টাকা নিয়ে গেছে বলে তার দাবি।

তিনি আরও বলেন, অনেক ওষুধ ক্ষতিগ্রস্ত হয়েছে। দামি কিছু ওষুধ তারা নিয়ে গেছে। স্টক মেলানো হলে এর পরিমাণ বোঝা যাবে। এদিকে, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান (ক সার্কেল), কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা।

অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, একতলা ও দুইতলার সব সিসি ক্যামেরা নষ্ট করেছে এবং ডিভিআরও নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা। তিনতলার একটি সরকারি প্রতিষ্ঠানের ক্যামেরা থেকে কিছু ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে ঘটনার বেশ কিছু চিত্র উঠে এসেছে।

তিনি আরও বলেন, গামছা, ভাঙ্গা তালাসহ বিভিন্ন আলামতও তারা সংগ্রহ করেছেন। সার্বিক বিষয় নিয়ে তারা তদন্ত শুরু করেছেন। জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

কালিগঞ্জ ও আশাশুনি থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

যশোর জেনারেল হাসপাতাল তত্বাবধায়কের পিতার ইন্তেকাল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.