Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে: অমিত

banglarbhoreBy banglarbhoreNovember 29, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকের উৎপাদিত পণ্যের যৌক্তির মূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে। বিএনপি রাষ্ট্র সংস্কার প্রস্তাবে কৃষকদের উন্নয়নের ব্যাপারে সুস্পষ্টভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। কৃষকের উৎপাদিত কৃষিপণ্যের বিপরীতে বীমা সুবিধা চালু করা হবে। এর ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা অন্য কোন কারণে ফসল নষ্ট হয়ে গেলেও কৃষককে পথে বসতে হবে না। প্রয়োজনে কৃষিপণ্যের এই বীমার প্রিমিয়ামের অর্ধেক রাষ্ট্র বহন করবে বলেও তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতির কথা তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন। শুক্রবার দুপুরে যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে কৃষক দল আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান ঘোষিত ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত সমন্বয় সভায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কৃষি পণ্য সংরক্ষণের জন্য কোলস্টোরেজ নির্মাণ করা উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, কৃষক বাঁচাও, দেশে বাচাও এই শ্লোগানকে বুকে ধারণ করে প্রকৃত কৃষকদের নিয়ে এগিয়ে যেতে হবে। তাদের কষ্টের কথা বুঝতে হবে।

যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইউব। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস, দফতর সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিকদার সালাহ উদ্দিন ও হাবিবুর ইসলাম কচি।

অমিত
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ

    September 5, 2026

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.