Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজেন গণহত্যা দিবস পালন
  • যশোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত
  • যশোরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬
  • যশোরে ক্যাফে নূরে পচা খাবার : লাখ টাকা জরিমানা
  • রামপালের ভোজপাতিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী
  • জীবননগরে গোডাউনে রহস্যজনক আগুন, কোটি টাকার ক্ষতি দাবি
  • কোটচাঁদপুরে তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে দুই শিশুর অপমৃত্যু

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
মণিরামপুরে পৃথক ঘটনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ও পানিতে ডুবে দুই শিশুর অপমৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার শ্যামকুড় ও মাছনা গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার শ্যামকুড় গ্রামের রাজমিস্ত্রী শহিদুল ইসলামের স্ত্রী রুবাইয়া খাতুন রোববার সকালে উঠানে বিদ্যুৎ চালিত মেশিনে আমন ধান ঝাড়ছিলেন। এ সময় পাশে ঘরের বারান্দার বসে খেলা করছিল তার ছেলে মুনতাহিন বিল্লাহ। একপর্যায়ে মুনতাহিন বারান্দায় ঝুলানো বৈদ্যুতিক মাল্টিপ্লাগের ভেতর আঙ্গুল দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে ছিটকে পড়ে। পরে তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, উপজেলার মাছনা গ্রামের ইয়াসিন আলীর শিশু কন্যা ইয়াসমিন খাতুন রোববার সকাল ১০ টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় পা পিছলে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। খোজাখুজির একপর্যায়ে ইয়াসমিনকে পুকুরে ভাসতে দেখেন স্বজনরা। পরে উদ্ধারের পর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শুকদেব কুমার বলেন, সকালে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার পূর্বেই তাদের মৃত্যু ঘটেছে। এদিকে, দুই শিশুর মৃত্যুর সংবাদে শ্যামকুড় ও মাছনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অপমৃত্যু
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মণিরামপুরে গণহত্যা দিবস পালিত

মার্চ ২৫, ২০২৬

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজেন গণহত্যা দিবস পালন

মার্চ ২৫, ২০২৬

যশোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.