Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়
  • যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড
  • যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
  • তারেক রহমানের যশোর সফর ঘিরে যুবদলের শুভেচ্ছা মিছিল
  • যশোরে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার মালিকের সন্ধান মেলেনি
  • যশোরে বিজিবির অভিযানে ৬২ কোটি টাকার মালামাল আটক
  • নারী আসনে মনোনয়ন পেলেন মুন্নী
  • যশোরে ভাড়া না দিয়ে ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যারা মনে করছেন বিএনপি ক্ষমতায় চলে এসেছে তারা ভুল করছেন : শিমুল খান  

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
যারা মনে করছেন বিএনপি ক্ষমতায় চলে এসেছে তারা ভুল করছেন। চাঁদাবাজি, মাস্তানি, লুটপাট করলে বিএনপি করা যাবে না। মূল ধারার নেতৃত্ব না মানলে বিএনপি করা যাবে না। বিএনপি করতে হলে মূলধারার নেতৃত্ব মানতে হবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি মাথায় রেখে নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতি করতে হবে। আগামী সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করতে হবে। শেখ হাসিনা ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে। জনগণ তাকে ক্ষমা করবে না। তাই, ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

বুধবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা ও পৌর কৃষক দলের আয়োজনে জাতীয়তাবাদী কৃষক দলের দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।

কোটচাঁদপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান মোমিন। উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদ, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজ আলম মামুন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, সদস্য সচিব হাফিজুর রহমান প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন পৌর  কৃষক দলের আহ্বায়ক কৃষিবীদ ফিরোজ উদ্দিন মানিক, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল, শ্রমিকদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়

এপ্রিল ২১, ২০২৬

যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড

এপ্রিল ২১, ২০২৬

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

এপ্রিল ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.