Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা : পরিবারের সকলকে হারিয়ে নিঃস্ব যশোরের শহিদুল
  • ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, যশোরের ৫জন নিহত
  • যশোরে খাদ্য কর্মকর্তার কারসাজিতে অস্তিত্বহীন মিলে বরাদ্দ, তদন্তের দাবি
  • বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা
  • যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত
  • তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ
  • সরকারকে বেকায়দায় ফেলতে একটি দল গভীর ষড়যন্ত্র করছে : মণিরামপুরে নার্গিস বেগম
  • খান জাহান আলী মাজারের দীঘির কুমির টেনে নিয়ে গেল শিশুকে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৬, ২০২৪No Comments৮ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রামে বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে (বীর প্রতীক) গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছনার প্রতিবাদে যশোরে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসকের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান। এর আগে মুক্তিযোদ্ধা সংসদ ভবন থেকে মুক্তিযোদ্ধাদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা প্রশাসকের কালেক্টরেট ভবন চত্বরে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভ করেন মুক্তিযোদ্ধারা। এ সময় বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময়কালে মুক্তিবাহিনীর পতাকা হাতে নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেয়।

সংক্ষিপ্ত সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার আব্দুর সাত্তার বলেন, দেশ আমরাই স্বাধীন করেছি, এই স্বাধীনতা আমাদের মুক্তিযোদ্ধাদের। অনেক রক্তের বিনিময়ে এই দেশ। এই দেশের প্রতি আমাদের দরদ আছে, দরদ থাকবে। বাংলাদেশ পাকিস্তান হবে না ।’
বিক্ষোভ চলাকালীন সময়ে নিজ কার্যালয় থেকে বেরিয়ে আসেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান। এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে মুক্তিযোদ্ধারা উল্লেখ করেন, ‘গত ২২ ডিসেম্বর দুপুরে কুমিল্লার কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের বীর সেনানী আব্দুল হাই কানু বীর প্রতীককে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। ঘটনাটি দেশ ও জাতির জন্য লজ্জাকর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৩০ লাখ বাঙালি বুকের তাজা রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভমের বিনিময়ে জাতি হিসেবে বাঙালি একটি স্বাধীন দেশ উপহার পেয়েছে। মুষ্টিমেয় রাজাকার, আল বদর ছাড়া বাঙালি জাতি মুক্তিযুদ্ধের সংগ্রামে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখেন। তার ফলে ১৬ ডিসেম্বর স্বাধীনতার বিজয়ের লাল সূর্য অর্জিত হয়। সেই ডিসেম্বর মাসে জাতির সূর্য সন্তানকে লাঞ্ছিত করা হয়েছে। এই লজ্জাজনক ঘটনা জাতির কপালে কলঙ্ক এঁকে দিয়েছে। এটা একাত্তরের চেতনার উল্টো দিকে হাঁটা। যশোরের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জড়িতদের খুঁজে বের করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মুক্তিযোদ্ধারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, সাবেক ডেপুটি কমান্ডার প্রকৌশলী আবুল হোসেন, নজরুল ইসলাম চাকলাদার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম সরদার, সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল প্রমুখ।

মুক্তিযোদ্ধা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা : পরিবারের সকলকে হারিয়ে নিঃস্ব যশোরের শহিদুল

জুন ২, ২০২৬

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, যশোরের ৫জন নিহত

জুন ২, ২০২৬

যশোরে খাদ্য কর্মকর্তার কারসাজিতে অস্তিত্বহীন মিলে বরাদ্দ, তদন্তের দাবি

জুন ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.