ঝিকরগাছা সংবাদদাতা
ওয়াকাথন, মুক্তআড্ডা, বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বৃহস্পতিবার ঝিকরগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’।
এ উপলক্ষে সকালে ঝিকরগাছা উপজেলা চত্বর থেকে ওয়াকাথন বের হয়ে যশোর-বেনাপোল মহাসড়ক ধরে রেলস্টেশন বাজার প্রদক্ষিণ করে কলেজ রোড হয়ে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের মানুষের মানবিক কাজ করে থাকেন। এ অধিদপ্তর অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করে যাচ্ছে এটা সত্যি প্রশংসার দাবিদার। এই ওয়াকাথনের মাধ্যমে তাদের বার্তাগুলো সমাজে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহউদ্দিন, কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, বিআরডিবি অফিসার মাহমুদুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যম প্রতিনিধিগণ।
শিরোনাম:
- প্রতারণার অভিযোগ : গ্রীনবক্স লন্ড্রী এন্ড ড্রাই ক্লিন অবরুদ্ধ
- ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যাবহার করতে পারবে পরীক্ষার্থীরা
- যশোর ইনস্টিটিউ নির্বাচন : জয়ের ব্যাপারে আশাবাদী দু’ প্যানেলই
- যশোরে কাঁঠালের ভেতরে মাদক পাচার, গ্রেপ্তার ১
- চৌগাছায় এসকাফ সিরাপ ও ৪ লাখ টাকাসহ আটক ১
- যশোরবাসীর বঞ্চনার অবসানে রেলমন্ত্রীকে অনিন্দ্য ইসলাম অমিতের চিঠি
- শ্যামনগরে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪
- তিন ইস্যুতে প্রশাসনে ক্ষোভ, কাজের গতি কমার শঙ্কা
