Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মহাষ্টমী ও কুমারী পূজায় ভক্তদের ঢল
  • ঝিকরগাছায় গরু বহনকারী নসিমনের ধাক্কায় একই পরিবারের দুই শিশু নিহত
  • পাইকগাছায় ‘স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মণিরামপুরে সরকারি সহায়তার চেক বিতরণ
  • দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি
  • দুই সন্তানসহ যশোরের দম্পতির মৃত্যু ডিএনএ পরীক্ষার দাবি পরিবারের
  • মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান বিদেশি অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার
  • বায়সা মন্দির পরিদর্শনে আবুল হোসেন আজাদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreJanuary 7, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে দুই যুবলীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁজিয়া বাজারে পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মহির উদ্দিন বিশ্বাস ওই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মহির উদ্দিন বিশ্বাস বলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু ও তার ভাই উপজেলার পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমুল হোসেন সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এবং সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের সখ্যতায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের প্রধান কাজ ছিল বিএনপি ও জামাতের লোকদের বহুমুখী নির্যাতন করা। তারা ইউনিয়নের তিন শতাধিক মানুষের নামে মামলা দিয়েছে, যা আজও চলমান। ডিবি পুলিশ ও থানা পুলিশ দ্বারা হয়রানি করায় অনেকে বাড়িতে থাকতে পারেনি। ২০১৭ ও ২০১৮ সালে লাখ লাখ টাকা চাঁদা আদায় করেছিল।

তিনি আরও বলেন, পাঁজিয়া ইউনিয়নে তারা ভয় দেখিয়ে অনেকের মাছের ঘের জোরপূর্বক দখল করে নিয়েছে। এ ছাড়া বন্যা আসলে তাদের ঘেরের পাশে অন্যদের ছোট ঘেরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ বের করে নিয়েছে। এসব বিষয়ে ভুক্তভোগীরা অভিযোগ করলেও কোন সুরহা না হওয়ায় তারা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের জানায়। পরে ঘের কমিটি নিয়ে মিটিং করলে নাজমুল হোসেন উপস্থিত না হওয়ায় বিএনপির নেতাকর্মীরা কমিটির উপর তাদের ক্ষতিপূরণ এবং যারা নাজমুলের কাছে টাকা পাবেন তাদের বিষয়টির ভার দিয়ে আসেন। এসব নিয়ে নাজমুলের পিতা ও স্ত্রী ৪০ লাখ টাকা চাঁদা দাবিতে একটি অভিযোগ করে, যা স¤পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অপকর্ম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, ওই এলাকার রায়হান রানা, নির্মল মন্ডল, নিত্য মন্ডলসহ ভুক্তভোগীরা।
অভিযোগের বিষয়ে যুবলীগ নেতা নাজমুল হোসেন বলেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে, তা স¤পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রাজনৈতিক পট পরিবর্তনের পর পাঁজিয়া বিএনপি নেতা মহির উদ্দীন বিশ্বাস, তার ভাইপো রানাসহ আরও অনেকেই আমাদের ঘের দখলের চেষ্টা করে এবং ৪০ লাখ টাকা চাঁদা চেয়েছিল। তাদের বিরুদ্ধে সম্প্রতি থানায় লিখিত অভিযোগ করলে তারা এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

যুবলীগ নেতা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে মহাষ্টমী ও কুমারী পূজায় ভক্তদের ঢল

    October 19, 2026

    ঝিকরগাছায় গরু বহনকারী নসিমনের ধাক্কায় একই পরিবারের দুই শিশু নিহত

    October 19, 2026

    পাইকগাছায় ‘স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

    October 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.