Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্তানদের সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত প্রধান দায়িত্ব : খবির গাজী
  • সবজি, মুরগির স্থিতিশীল বাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম, সস্তা ডিম
  • ইনকিলাব মঞ্চের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ
  • ফকিরহাটে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পথসভা অনুষ্ঠিত
  • ভোট ও রোজা নিয়ে দুশ্চিন্তায় ফুলের রাজ্যের চাষিরা
  • খুলনা বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী সাবিরা সুলতানা নারী-শিশুদের সঙ্গে মিশে চাইছেন ভোট
  • যশোরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ
  • যশোরে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কাচ্চি কুইন উদ্বোধন প্রথম দিনেই ভোজনরসিকদের ভিড়

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে কাচ্চি কুইন রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের লালদীঘির পাড়ে অবস্থিত রেস্টুরেন্টটি উদ্বোধন করেন টিকটকার লায়লা। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান রূপালী খাতুন।
প্রতিষ্ঠানের পরিচালক সোহেল মাহমুদ বলেন, যশোরবাসীকে ভেজালমুক্ত, উন্নতমানের ও রুচিশীল খাবার পরিবেশন করাই তাদের একমাত্র লক্ষ্য। যশোরবাসীর সহযোগিতা কামনা করছি।

এদিকে, শুক্রবার সকাল থেকে শহরের লালদীঘির পাড়ে উঠতি বয়সি ও ভোজনরসিক মানুষের আনাগোনা বাড়তে শুরু করে। দূর-দূরান্ত থেকে অনেকেই আসেন তাদের প্রিয় সেলিব্রিটিদের সঙ্গে ছবি তুলতে, কনটেন্ট তৈরি করতে। আবার নতুন রেস্তোরাঁর উদ্বোধনী দিনে বিশেষ ডিসকাউন্ট থাকার কারণে অনেকে এসেছেন স্বপরিবারে। সপ্তাহের ছুটির দিন প্রিয় মানুষদের সঙ্গে বসে পছন্দের খাবার খেতে উচ্ছ্বসিত জনতার ঢল নামে লালদীঘির পূর্ব পাশে যোগেন্দ্রনাথ সড়কে। উদ্বোধনের আগেই ভিড় সামলাতে না পেরে ভোজনরসিকদের জন্য রেস্তোরাঁটি উন্মুক্ত করে দেন কর্তৃপক্ষ। প্রথমে গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে ক্রেতাদের বরণ করা হয়।

‘কাচ্চি কুইন’ রেস্তোরাঁয় ভোজনরসিকদের জন্য দেশি-বিদেশি উন্নতমানের ও মানসম্মত খাবারের বিশাল সমাহার রয়েছে। খাবারের তালিকায় রয়েছে বাসমতি কাচ্চি রেগুলার, বাসমতি কাচ্চি স্পেশাল, কাচ্চি পেটুক, বোরহানি, ফিরনি, জাফরানি শরবত, জলি কাবাব, চিকেন রোস্ট, আফগানি কাবলি পোলাও, মাটন রেজালা, চিকেন মালাইকারি এবং চাটনি। এছাড়া, ক্যাটারিং, পার্টি এবং অন্যান্য অনুষ্ঠানের বুকিংও নেয়া হবে।

কাচ্চি কুইন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্তানদের সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত প্রধান দায়িত্ব : খবির গাজী

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সবজি, মুরগির স্থিতিশীল বাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম, সস্তা ডিম

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ইনকিলাব মঞ্চের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.