Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
  • আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
  • বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জুবায়েরপন্থীদের বিক্ষোভ মিছিল

banglarbhoreBy banglarbhoreJanuary 10, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষে হতাহতের প্রতিবাদে জুবায়েরপন্থীরা যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। শুক্রবার বেলা দুইটার দিকে শহরের দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জুবায়েরপন্থী তাবলীগ জামাতের মুসল্লিগন।
সমাবেশে বক্তরা বলেন, ‘টঙ্গীর তাবলীগ ইজতেমা মাঠে শুধুমাত্র একটি ইজতেমা হবে এবং দেশের কোনো মারকাজ আর সাদপন্থীদের হাতে ছেড়ে দেয়া হবে না। সমাবেশে বক্তারা টঙ্গী ইজতেমা মাঠে হামলাকারী সাদপন্থীদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করার এবং টঙ্গীর হত্যাকাণ্ডে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
তারা অভিযোগ করেন, সাদপন্থীরা ইসলামের প্রকৃত আদর্শ থেকে সরে গিয়ে একটি নির্দিষ্ট ব্যক্তির ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এদের কর্মকাণ্ডকে ইসলামবিরোধী উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, ইসলামের প্রকৃত প্রচার ও প্রসারে এ ধরনের পথভ্রষ্ট দলকে বরদাশত করা হবে না। সমাবেশে অবিলম্বে ইজতেমা ময়দান জুবায়েরপন্থীদের নিকট বুঝিয়ে দেওয়ার, হত্যাকারীদের বিচার দাবী ও সাদ পন্থীদের নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। একই সাথে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দেন বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী, সাবেক সভাপতি মাওলানা আব্দুল মান্নান, শুরা সদস্য মুফতি মাওলানা শফিউল্লাহ, মশিউর রহমান, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসেন, জেলা ফতোয়া বোর্ডের চেয়ারম্যান মুফতি মাওলানা মুজিবুর রহমান, চেয়ারম্যান, মুফতি মাওলানা হুরায়রা প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন দারুল আরকাম মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি ওবায়দুল্লাহ শাকির। পরে জেলা ইমাম পরিষদের সভাপতি  মাওলানা আনোয়ারুল করিম যশোরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের দড়াটানা থেকে বের হয়ে চৌরাস্ত হয়ে মনিহার স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, টঙ্গীর এজতেমা মাঠে তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিরোধের কারণে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই উত্তেজনার জেরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে, যা তাবলীগ জামাতের ইতিহাসে নজিরবিহীন। যশোরের এই বিক্ষোভ সমাবেশে সেই ঘটনার প্রতিবাদ ও সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান উঠে আসে।

বিক্ষোভ মিছিল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়

    October 18, 2026

    মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন

    October 18, 2026

    শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.