বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরতলীর আড়পাড়া মৌজায় ক্রয় করা জমি নিয়ে বিপাকে পড়েছেন শেখহাটি জামরুলতলার ব্যবসায়ী ইমরান হোসেন। মঙ্গলবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।
লিখিত বক্তব্যে ইমরান হোসেন জানান, ২০১৫ সালে আড়পাড়া গ্রামের ফজলুল রহমানের কাছ থেকে আরএস ১২৪৮ ও ১২৪৯ দাগের মোট ১২৯ শতক জমি ক্রয় করেন। দলিল অনুযায়ী জমির চৌহদ্দি নির্ধারণ করে তাকে জমি বুঝিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করলেও, একই দাগের অপর জমির মালিক শহিদুল ইসলাম ধীরে ধীরে বিরোধ সৃষ্টি করেন।
ইমরান বলেন, প্রথমে বীজতলা তৈরির জন্য রাস্তার পাশের অংশ ব্যবহারের অনুমতি দিয়েছিলেন শহিদুলকে। কিন্তু পরবর্তীতে তিনি রাস্তা দীর্ঘায়িত করতে চাইলে শহিদুল বাধা দেন। এ নিয়ে বিরোধ তীব্র আকার ধারণ করে।
২০২৪ সালের ২৩ জুন ইমরান নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করেন। শালিসে শহিদুল ইসলামকে উপস্থিত হতে নোটিশ দেওয়া হলেও তিনি উপস্থিত হননি। এরপর শহিদুল ইসলাম যশোর সদর সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে অভিযোগ করে দাবি করেন, ১২৯ শতক জমি বাদে বাকি জমি তিনি পৈত্রিক সূত্রে পেয়েছেন। ইমরানের দাবি, শহিদুল ইসলামের ছেলে একজন সরকারি কর্মকর্তা হওয়ায় তিনি প্রশাসনিক ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি দখলে রেখেছেন। এ নিয়ে ইমরান বিভিন্ন দফতরে ধর্ণা দিয়েও কোনো সমাধান পাননি।
সংবাদ সম্মেলনে ইমরান হোসেন বলেন, শহিদুল ইসলাম মিথ্যা তথ্য দিয়ে আমার জমি দখলে রেখেছেন। আমি আইনি ও প্রশাসনিক সহায়তার আবেদন জানাচ্ছি। জমি উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি। ভুক্তভোগী ইমরান আশাবাদী যে প্রশাসন নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করবে।g
শিরোনাম:
- Einfach Einzahlen im QuickWin Casino
- মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
- মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
- জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
- যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
- যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
- সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
- নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত