মহম্মাদপুর সংবাদদাতা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাগুরার মহম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া শহীদ আহাদের (১৭) বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন নবাগত মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার।
বৃহস্পতিবার দুপুরে মহম্মদপুর উপজেলা সদরের ডাকবাংলো সংলগ্ন তার বাড়িতে গিয়ে নিহতের শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এ সময় তিনি শহীদ আহাদের মাতা পাখি খাতুন, পিতা ইউনুস আলী ও চাচা স্থানীয় ৬নং ইউপি সদস্য ইয়াকুব আলীর সাথে কথা বলেন এবং সবধরনের সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, আমিনুর রহমান কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মিজানুর রহমান কাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হান্নান, মহম্মদপুর ইউএনও অফিসে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা জহির রায়হান, সাংবাদিক বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও’র পক্ষে উপহার হিসেবে ফলের বাকেট প্রদান করা হয়।
পরে তিনি শহীদ উপজেলার বালিদিয়া গ্রামের সুমনের বাড়িতে যান। তাদের পরিবারের সদস্যদের ও খোঁজখবর নেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ৪ জুলাই মহম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আহাদ ও সুমন।
শিরোনাম:
- প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মণিরামপুরে যুবদলের প্রস্তুতি সভা
- মণিরামপুরে মাছ চুরির অভিযোগে আটক ১
- আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক
- বিএসপির বিশেষ সংকলন ‘বিদ্রোহী’ প্রকাশে মতবিনিময়
- চৌগাছায় পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মুন্নি
- দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত
- শার্শায় প্রকাশ্যে পিস্তল নিয়ে যুবকের মহড়া
- একাত্তর ও চব্বিশের পরাজিতরা চায়না সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক : অমিত