Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
  • চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
  • তাবলীগের জেলা মুরুব্বি মুছা হুজুরের কবর জিয়ারত করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগে জরিমানা
  • বুধবার বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুবার্ষিকী
  • রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল
  • আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার
  • কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৩ নেতাসহ আটক ৫
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঢাবি ফোরামের পিঠা উৎসব : যশোরে টিএসসির স্বাদ

banglarbhoreBy banglarbhoreJanuary 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
‘সারি সারি স্টল। এসব স্টলে চিতই, ভাপা, পাটিসাপটা, পাকানসহ গ্রামীণ ঐতিহ্যের বাহারি সব পিঠা। দলবেঁধে আসছেন আর টোকেন জমা দিয়ে মাটির শানকিতে পিঠার পসরা সাজিয়ে নিচ্ছেন। কেউ দাঁড়িয়ে, কেউ বসেই গ্রহণ করছেন বাহারী পিঠার স্বাদ। শনিবার সন্ধ্যা থেকেই যশোর সরকারি মহিলা কলেজে ঢাবি ফোরাম (ঢাকা বিশ্ববিদ্যালয়) যশোরের পিঠা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন আবহ সৃষ্টি হয়। শুধু পিঠার স্বাদ নয়; একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র জুনিয়র সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় কেউ ব্যস্ত কুশল বিনিময়ে, কেউ বা একে অন্যকে বুকে জড়িয়ে ধরে খুলে বসেন গল্পের ঝাঁপি। কেউ কেউ ব্যস্ত ছবি তুলতেও। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান আর অতিথিদের শুভেচ্ছা বক্তব্যে প্রাণবন্ত অনুষ্ঠানে রূপ নেয় পিঠা উৎসব।

‘এসো মেলায় কাঁধে কাঁধ, যশোরে টিএসসির স্বাদ’ এই স্লোগানে ঢাবি ফোরাম যশোরের আয়োজনে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।

শনিবার সন্ধ্যা থেকেই যশোরস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ঢল নামে যশোর সরকারি মহিলা কলেজে। কলেজের মাঠে বাহারি সব পিঠার নামে ছোট ছোট স্টল বসে। স্টলের পাশেই উনুনে তৈরি হচ্ছে পিঠা। মাঠের বিভিন্ন প্রান্তে বসানো হয় প্রতীকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, টিএসসি, রাজু ভাস্কর্য্য। স্টল থেকে গরম গরম পিঠা নিয়ে মাটির শানকিতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব প্রতীকী স্থাপনার সামনে দলবেঁধে পিঠার স্বাদ নেন আগতরা। পিঠার স্বাদ নিতে নিতে ফিরে যান বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন নানা স্মৃতিতে। অনেকেই হাসি ঠাট্টা আর গল্পের সঙ্গে এসব স্মৃতি বন্দি করে রাখতে ব্যস্ত হয়ে পড়েন সেলফি তুলতে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও যশোর সরকারি এমএম কলেজের বাংলা বিভাগের প্রভাষক রেহমান আজিজ বলেন, ‘শীতের সন্ধ্যায় সাবেক শিক্ষার্থীদের আড্ডা স্মৃতিচারণে পুরো অনুষ্ঠানটি ফিরে পায় প্রাণের এক অন্যরকম স্পন্দন। সত্যিই এ এক অন্যরকম অনুভূতি। সুযোগ পেলেই শৈশবে ফিরে যাওয়া মানুষের সহজাত প্রবৃত্তি। অনেক দিন পর সবাইকে একত্রে পেয়ে খুবই ভালো লেগেছে। পরিবার পরিজন নিয়ে অন্যরকম অনুভূতিতে দিনটি পার করেছি।’

ঢাবি সাবেক শিক্ষার্থী ও সরকারি সিটি কলেজের শিক্ষক আব্দুর রহিম বলেন, ‘এখন তো আর গ্রামীণ পিঠার স্বাদ নেয়া হয় না। এই ধরনের অনুষ্ঠানে যোগ দিয়ে মাটির শানকিতে করে পিঠা খাওয়া আর ভার্সিটির ছোট ভাই বড় ভাইদের সঙ্গে আড্ডা দেয়া অন্য রকম একটা মিলন মেলা উপভোগ করছি।’

অনুষ্ঠানে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘এক ভিন্ন রকম আয়োজন। সবাই যে যার কর্মস্থলে ব্যস্ত। একই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা ঘটাবার একটি মাত্র প্লাটফর্ম এটি।
তিনি বলেন, ‘যে বিশ্ববিদ্যালয় আমাদের রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছে, পরিচয় দিয়েছে, যে শিক্ষা দিয়েছে সেটার বড় শিক্ষা হলো মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা। ধর্মীয় বিশ্বাস আর রাজনীতিক আর্দশের কারণে মানুষে মানুষে পার্থক্য সৃষ্টি হবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নয়। আমরা যেন মানুষে মানুষে বিভক্ত না করি, নিজেরা যেন না হই।’

ঢাবি ফোরাম যশোরের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন বলেন, ‘এ ধরনের উৎসব সবাইকে ঐক্যবদ্ধ রাখে এবং সবার মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করে। পাশাপাশি আমাদের লোকজ সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মিলনমেলা আমাদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সম্পর্ক আরও সুদৃঢ় করে তোলে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান করার পরিকল্পনা আমাদের রয়েছে।’

অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুকসহ যশোরস্থ ঢাবি ফোরামের তিন শতাধিক সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত ঢাবি ফোরামের সদস্য ও অতিথিবৃন্দরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

    September 15, 2026

    চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

    September 15, 2026

    তাবলীগের জেলা মুরুব্বি মুছা হুজুরের কবর জিয়ারত করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.