Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
লিড নিউজ জানুয়ারি ২৪, ২০২৫

মধুসূদন বাংলা সাহিত্যের অমর রত্ম : ফিরোজ সরকার

সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপি মধুমেলার উদ্বোধন
banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে শুরু হয়েছে মধুমেলা। জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় সাত দিনব্যাপি মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। প্রধান অতিথি ফিতা কেটে, কবুতর ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এছাড়া অতিথিরা মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক ভিটায় স্থাপিত কবির আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর জুলাই বিপ্লব কর্ণার ও কৃষি কর্ণারের উদ্বোধন করেন তিনি।

মধুসূদন বাংলা সাহিত্যের অমর রত্ম : ফিরোজ সরকার
উদ্বোধন অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার বলেন, ‘মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অমর রত্ন। তিনি শুধু বাংলাদেশ নয়; বিশ্বে সমাদৃত। তার যে দেশপ্রেম ছিলো, সেটা বিরল দৃষ্টান্ত। তার উদাহরণ কপোতাক্ষ নদ কবিতা। এই কবিতার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন, দেশপ্রেমতা কতটা গভীর। তার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবার নিজ নিজ জায়গা থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোস্তফিজুর রহমান, জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সাবেক পৌর চেয়ারম্যান ও সাবেক পিপি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, যশোরের প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা গবেষক ও লেখক বেনজীর খান, খুলনা বিভাগের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, কেশবপুর উপজেলা জামায়াতে আমির অধ্যাপক মোক্তার আলী, যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি, মুখ্য সংগঠক আল মামুন লিখন, সদস্য শেখ সুজন ও কেশবপুর ছাত্র প্রতিনিধি মাসফি চৌধুরী অরিন।

মধুসূদন বাংলা সাহিত্যের অমর রত্ম : ফিরোজ সরকার
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। রাতে মণিরামপুর আনন্দ অপেরা অভিনীত চরিত্রহীন যাত্রাপালা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মধু মঞ্চে নাটক, যাত্রাপালাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিবারের ন্যায় মেলায় আগতদের মাঝে মেলা আকর্ষণীয় করে তুলতে মেলার উন্মুক্ত মঞ্চে কবিতা আবৃত্তি, নাটক, যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া মেলার মাঠে আনন্দ উপভোগের জন্য যাত্রা, কৃষি মেলা, সার্কাস, মৃত্যুকূপ, নাগোরদোলা, যাদু প্রদর্শনী, কৌতুকসহ বিভিন্ন বিনোদনেরও আয়োজন করা হয়েছে।

এদিকে, ২৫ জানুয়ারি বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, প্রথম মহাকাব্য ও সনেট রচয়িতা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১ জন্মবার্ষিকী। এ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও সাগরদাঁড়িতে বসল গ্রামীণ মেলা। মেলা উপলক্ষে সাগরদাঁড়িকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মধুভক্তের উপস্থিতিতে এবারও মুখরিত হয়ে উঠেছে কপোতাক্ষ নদের পাড়। শুক্রবার দুপুরের পর থেকেই মেলা দেখতে বিভিন্ন স্থান থেকে এসেছেন মানুষ। সাগরদাঁড়িতে মধুমঞ্চে ৭ দিনব্যাপি কেশবপুর ও যশোরের শিল্পীগোষ্ঠীর পাশাপাশি দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও শিল্পীরা অংশ নেবেন। এবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকেল মধুসূদন পদক প্রদান করা হবে। মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি প্রশাসন ব্যাপক তৎপর রয়েছে। সাত দিনব্যাপি এ মেলা শেষ হবে আগামী ৩০ জানুয়ারি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

ভূমি অফিসে ফাঁকিবাজি ঠেকাতে আসছে ডিজিটাল নজরদারি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.