Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু
  • নেশার টাকা না পেয়ে ঝিনাইদহে মাকে কুপিয়ে হত্যা
  • সুন্দরবনের অরণ্য থেকে খলিফাতাবাদ: হযরত খানজাহান আলী (রহ.)-এর জীবন, সাধনা ও কর্ম
  • কেশবপুরে শিশুখাদ্যে ভেজাল : রিভা ফুডকে লাখ টাকা জরিমানা
  • লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা
  • জমিজমার বিরোধে ভাতিজা হত্যা চাচার যাবজ্জীবন, ছেলের এক বছর কারাদণ্ড
  • যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেইন কাটার সময় নারী আটক
  • ইয়াবাসহ সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর জেলা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি লিটন সম্পাদক চুন্নু নির্বাচিত

banglarbhoreBy banglarbhoreJanuary 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
উৎসবমুখর পরিবেশে যশোর ফল ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মণিহার মোড়ে ফল ব্যবসায়ী সমিতির অফিসে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম সাইফুল ইসলাম লিটন (আম)। তিনি ৩৩১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মনিরুল করিম নান্নু (আনারস) পেয়েছেন ২২৯ ভোট। সহ সভাপতি পদে ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম রবু (হরিণ) ও ২৯৪ ভোট পেয়ে ফজলুল হক(বাঘ)। নিকটতম প্রার্থী মিজানুর রহমান মিজান (টেলিভিশন) পেয়েছেন ২৫৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ২৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রবিউল আলম রবু (ছাতা)। নিকটতম প্রার্থী ওলিউজ্জামান মিঠু খন্দকার (মোরগ) পেয়েছেন ১৫৯ ভোট ও আব্দুর মান্নান গাজী (আঙ্গুর) পেয়েছেন ১২২ ভোট। সহ সাংগঠনিক সম্পাদক পদে ৩৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফয়সাল ইসলাম রাসেল (টেবিল ফ্যান)। নিকটতম প্রার্থী বাহাদুর গাজী (ডালিম) পেয়েছেন ১৬০ ভোট। দপ্তর সম্পাদক পদে ৩৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কেএম রওশন জাভেদ (ব্যাট বল)। নিকটতম প্রার্থী মাজেদ মোল্যা (দোয়াত কলম) পেয়েছেন ১৯৫ ভোট। প্রচার সম্পাদক পদে ৩৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহফুজুল রহমান মফিজ(বই)। নিকটতম প্রার্থী মনিরুল ইসলাম মনির (তালা চাবি) পেয়েছেন ১৭২ ভোট। ক্রীড়া সম্পাদক পদে ৩৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুর আলম(কাপ প্রিচ)। নিকটতম প্রার্থী রায়হান কবির (ফুটবল) পেয়েছেন ১৯৫ ভোট। নির্বাহী সদস্য পদে ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জিলানী জনি (মোমবাতি), সোহেল রানা অপু (হাতপাখা) ২৯১ ভোট ও নুর আলম (দেয়াল ঘড়ি) ২৫৪ ভোট পেয়েছেন।
নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন, সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেন চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমান রিপন, সহ সাধারণ সম্পাদক পদে শহিদুল মির্জা, কোষাধ্যক্ষ পদে হাজী শামীম ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে সালাম মোল্ল্যা।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দাযিত্ব পালন করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন, সদর উপজেলার সমাজ সেবা অফিসার আশিকুজ্জামান তুহিন, সহকারী সমাজ সেবা অফিসার আফরোজা সুলতানা রেখা। মোট ৫৮২ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৫৬৫ টি ভোট।

ফল ব্যবসায়ী
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু

    August 14, 2026

    নেশার টাকা না পেয়ে ঝিনাইদহে মাকে কুপিয়ে হত্যা

    August 14, 2026

    সুন্দরবনের অরণ্য থেকে খলিফাতাবাদ: হযরত খানজাহান আলী (রহ.)-এর জীবন, সাধনা ও কর্ম

    August 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.