Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শহর যানজটমুক্ত করতে দড়াটনায় বহুমুখী সেতুর দাবি
  • মাগুরায় ‘পার্টনার কংগ্রেস’ কর্মশালা অনুষ্ঠিত
  • কেশবপুর সদর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
  • রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরস্কার বিতরণ
  • ঝিকরগাছায় হত্যার শিকার যুবকের মরদেহ উদ্ধার
  • যশোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা
  • এপ্রিল মাসে সেরা ২০ পুলিশ সদস্যকে ক্রেস্ট প্রদান
  • ‘পরিমাপ বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করছে বিএসটিআই’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মে ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেতন কমালেন কলেজ কর্তৃপক্ষ

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৭, ২০২৫No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ সংবাদদাতা
ঝিনাইদহ কালীগঞ্জের সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে মাসিক বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। সোমবার দুপুরে কলেজটির অফিস কক্ষে এক সভায় ২০২৪ সালের জানুয়ারি থেকে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ১২০ টাকার স্থলে ২০ টাকা এবং স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের ৩০০ টাকার স্থলে ২৫ টাকা বেতন নেয়ার সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তি বিশ্বাস।

সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, কলেজটি ২০১৮ সালের আগস্ট মাসে সরকারিকরণ করা হয়। দীর্ঘ ছয় বছর অতিবাহিত হলেও কলেজ কর্তৃপক্ষ বেসরকারি নিয়মেই শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায় করে আসছিল। বিষয়টি সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার নেতৃবৃন্দকে জানায়। পরবর্তীতে গত বুধবার কালীগঞ্জ উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে কলেজ অধ্যক্ষ বরাবর সরকারি নিয়মে বেতন নির্ধারণ ও এতদিনের প্রদেয় বেতনের অতিরিক্ত টাকা ফেরত চেয়ে লিখিত দাবি পেশ করে।

উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহ বলেন, ছাত্রদল বরাবরই সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে ভূমিকা পালন করে। কলেজের সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে বেতন বাবদ অতিরিক্ত টাকা আদায় সম্পর্কে জানতে পারে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দরা। পরে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়ে দাবি আদায় করা হয়েছে।

কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তি বিশ্বাস জানান, ২০১৮ সালে কলেজটি সরকারি করা হলেও এখন পর্যন্ত সকল শিক্ষক ও কর্মচারীরা সরকারি হতে পারেননি। ডিজি থেকে মৌখিকভাবে বেসরকারিভাবে বেতন আদায়ের নির্দেশনা দেয়া ছিল। আমরা সেভাবেই বেতন আদায় করছিলাম। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এখন থেকে অন্যান্য সরকারি কলেজের নিয়মে বেতন আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর শহর যানজটমুক্ত করতে দড়াটনায় বহুমুখী সেতুর দাবি

মে ২১, ২০২৬

মাগুরায় ‘পার্টনার কংগ্রেস’ কর্মশালা অনুষ্ঠিত

মে ২১, ২০২৬

কেশবপুর সদর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

মে ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.