Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নিজের হাতে খোঁড়া কবরে যাওয়ার অপেক্ষায় রহিম !
  • যশোরে আইনজীবীর বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও জাল তালাকনামা তৈরির অভিযোগ
  • যশোরে এনসিপির মতবিনিময় সভা
  • শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
  • শার্শায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: হেলপার নিহত
  • মাগুরায় নারীসহ ৩ মা#দক কারবারি গ্রে#প্তার, ৮ হাজার পিস ই#য়াবা উদ্ধার
  • নড়াইলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
  • যশোর সদর হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাষ্ট্র পরিচালচনায় যোগ্য নেতৃত্ব প্রয়োজন : তারেক রহমান

মাগুরায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালা
banglarbhoreBy banglarbhoreJanuary 30, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা
ভারতের বেশ কিছু বাঁধের কারণে বাংলাদেশের নদী, খাল-বিল শুকিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, “ভারত বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে আমাদের প্রধান নদীগুলো শুকিয়ে গেছে। ফলে চাষাবাদে সমস্যা দেখা দিয়েছে। ভারত যে বাঁধ দিচ্ছে সেটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আন্তর্জাতিক অঙ্গনে এটি উপস্থাপন করতে হবে। বিগত সময়ে আমাদের সরকার বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করেছিল।”

বৃহস্পতিবার বিকেলে মাগুরা শহরের নোমানী ময়দানের মিলনায়তনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দিনব্যাপি কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।

এ কর্মশালায় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার নেতাকর্মীদের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়ন, সংসদে নারী আসন বৃদ্ধি, জেলার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ ও প্রান্তিক কৃষকদের মাঝে কার্ড বিতরণ সম্পর্কে আলোকপাত করেন।
তিনি বলেন, “শহীদ জিয়া খালকাটা কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। এখন সেগুলো ভরাট হয়ে গেছে। একই সঙ্গে দেশের ছোট নদীগুলো ভরাট হয়েছে। বিগত পতিত সরকারের সময় নদী-খাল খনন কেমন হয়েছিল আপনারা জানেন? আমাদের এই অবস্থার উন্নয়ন ঘটাতে হবে। আবার খাল কেটে বাড়তি পানির ব্যবস্থা করতে হবে। যা শুকনো মৌসুমে কাজে লাগবে।”

তারেক রহমান বলেন, “বিগত সরকারের আমলে বিভিন্ন অনুষ্ঠানে ভারতীয় শিল্পীদের এনে দেশি শিল্পীদের অবজ্ঞা করা হয়েছে। এখন দেখছি, পাকিস্তান ইসলামাবাদ থেকে শিল্পী আনা হচ্ছে। এ কারণে ১৬ ডিসেম্বর আমরা ‘সবার আগে বাংলাদেশ’ এই শিরোনামে দেশি শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করেছি। এটি অব্যাহত রেখে আমাদের সংস্কৃতিতে বিদেশি আগ্রাসন প্রতিহত করতে হবে।”

কর্মশালায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহকারী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার, কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, সদস্যসচিব মনোয়ার হোসেন খান।

কর্মশালায় মাগুরা সদর উপজেলা, শ্রীপুর উপজেলা, মহম্মদপুর উপজেলাও শালিখা উপজেলার ৩৭০ জন সিনিয়র বিএনপি নেতা অংশ নেয় ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নিজের হাতে খোঁড়া কবরে যাওয়ার অপেক্ষায় রহিম !

    October 6, 2026

    যশোরে আইনজীবীর বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও জাল তালাকনামা তৈরির অভিযোগ

    October 6, 2026

    যশোরে এনসিপির মতবিনিময় সভা

    October 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.