Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে একুশের প্রথম প্রহরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন
  • কমছে লেবু, শসা, বেগুনের দাম
  • ফিলিস্তিনে বয়ে যাক ন্যায়ের নতুন ভোর
  • বিদ্যুৎ সেবায় ভোগান্তি কমাতে নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের
  • যশোরে শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি ও বার্ষিক উৎসব সমাপ্ত
  • রামপালে সংবর্ধিত প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম
  • কোটচাঁদপুরের ৭ কিশোরের বিশ্ব জয়
  • ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদে অনুদান দিলেন এমপি ডা. ফরিদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গদখালীর ফুলের রাজ্যে ‘পারস্যপ্রতিভা’ গ্রন্থে সাহিত্য আড্ডা

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৩১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
হলুদ গাঁদা, গোলাপ আর ঝাউ বাগানের মাঝে একঝাক তরুণ গোল হয়ে বসে পারস্যের কবি সাহিত্যিকদের সাহিত্য-দর্শন নিয়ে আড্ডায় মশগুল। প্রখ্যাত কথাসাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহের লেখা পারস্যপ্রতিভা বই নিয়ে এই প্রতিবেশ অধ্যয়ন সভার আয়োজন করা হয়।

শুক্রবার বিকেলে ‘সপ্তাহে একটি বই পড়ি’ সংগঠনের সদস্যরা যশোরের গদখালি ফুলের রাজ্যে এই সাহিত্য পাঠচক্রে মিলিত হন। সাহিত্য আলোচনায় উঠে আসে, পারস্যের খ্যাতিমান কবি ওমর খৈয়াম, মাওলানা জালালউদ্দীন রুমি, শেখ সাদী, ফরিদউদ্দীন আত্তার, মোহাম্মদ হাফিজ ও মহাকবি ফেরদৌসীদের সাহিত্যদর্শন, প্রেম, সাধনা, অধ্যাত্মবাদসহ জীবনের সৌন্দর্য সৃষ্টির নানান দিক।

আলোচনার শুরুতে চোখ বন্ধ রেখে ১০ মিনিট ধ্যান করা হয়। সাহিত্য পাঠচক্রের সদস্য সালেহা সুলতানা ঊষা ও লিমা খাতুনের কণ্ঠে নজরুল ও লোক সংগীত পরিবেশিত হয়। আলোচনার মাঝে মাঝে মাওলানা জালালউদ্দীন রুমির কবিতা পাঠ হয়।

সাহিত্য পাঠচক্রের সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক শাহ্জাহান কবীর।

পারস্যের কবি সাহিত্যিকদের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন সাংবাদিক মনিরুল ইসলাম, সংগঠনটির সদস্য মুরাদ হোসেন, অপু দেবনাথ, মুসকান হাসান, জান্নাতুল ফেরদৌস ইলা, খাদিজা একরাম এশা, ডা. মাসুমা আক্তার বিথী, সায়মা আক্তার তৌফা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠচক্র বন্ধু অভিজিৎ তরফদার।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে একুশের প্রথম প্রহরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

কমছে লেবু, শসা, বেগুনের দাম

ফেব্রুয়ারি ২০, ২০২৬

বিদ্যুৎ সেবায় ভোগান্তি কমাতে নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.