Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে স্ত্রীর মর্যাদা ফিরে পেতে সংবাদ সম্মেলন
  • বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে শিক্ষার্থী
  • তারেক রহমানের আগমন : ঝিকরগাছায় বিএনপির যৌথ প্রস্তুতি সভা
  • জিয়া খাল পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
  • মহেশপুর সীমান্তে তিন দিনের ব্যবধানে দুই মরদেহ উদ্ধার
  • জীবননগরে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
  • যশোরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্মারকলিপি
  • ঝড়ে লণ্ডভণ্ড চার উপজেলা, নিহত ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অর্থনীতিতে লুটেরা পুজিঁ ও ক্রমবর্ধমান সংকট- সমাধান কোন পথে শীর্ষক সেমিনার

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশের অর্থনীতিতে লুটেরাপুজিঁ ও ক্রমবর্ধমান সংকট সমাধান কোন পথে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেসক্লাব যশোরে প্রগতি সমাজ গবেষণা কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে। খুলনা সরকারি সুন্দরবন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইসরারুল হক বাংলাদেশের অর্থনীতিতে লুটেরাপুজিঁ ও ক্রমবর্ধমান সংকট সমাধানে কোন পথে এ বিষয় প্রবন্ধ উপন্থাপন করেন।

অনিল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন কমরেড ইকবাল কবির জাহিদ, প্রকৌশলী কল্লোল মোস্তফা, অধ্যক্ষ (অব.)পাভেল চৌধারী, লেখক গবেষক মফিজুর রহমান, প্রফেসর ড. ইনাম হোসেন প্রমুখ।

সেমিনারে বক্তরা বলেন, ব্যাংকের টাকা লুটে ব্যাংক মালিক হওয়া, ব্যাংক লুটে ক্ষমতাসীন গোষ্ঠী ও রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা যেমন-অনিয়ম, দুর্নীতির প্রশ্রয় প্রদান, লুষ্ঠনের হোতাদের বিচার না করা, খেলাপি ঋণ পুনরুদ্ধার না করার কারনে দেশের অথনীতি দুর্বল হয়ে পড়েছে। আজ সংকটের আবর্তে বাংলাদেশের অর্থনীতি। বিগত ১৫ বছরে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার মেগা উন্নয়ন প্রকল্প, অর্থনেতিক প্রবৃদ্ধি ও মাথাপিছ আয় বৃদ্ধির বয়ান দিয়ে বাজারি শোষন, সীমাহীন মূল্যস্ফীতি, অর্থনেতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার, সিন্ডিকেটের দৌরাত্ম বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে। ফলে অনিয়ন্ত্রিত বাজার ও মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। ফলে চাল, আটা, ভেল, চিনি, ডিম, মাছ-মাংস, এমনকি জীবন রক্ষাকারী ঔষধের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতিকে বিপর্যন্ত করে তুলেছে। বর্তমানে বাজারি শোষণ থেকে সাধারণ জনগণকে বাঁচাতে হলে সরকারকে সিন্ডিকেটের দৌরাত্ম্য ভেঙে দিয়ে বাজার ব্যবস্থাপনা রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে হবে।

তারা বলেন, বাংলাদেশে শ্রম খাতে তীব্র শোষণ বিদ্যমান। প্রতিষ্ঠানিক ও অপ্রতিষ্ঠানিক খাতের শ্রমিকরা যে মজুরি পাই তা জীবন ধারণের জন্য যথেষ্ট নয় ফলে শ্রমিকরা দরিদ্র সীমার নিচে বসবাস করে। শ্রম খাতের এই শোষণ থেকে শ্রমিক শিল্পীকে বাঁচাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করা দাবি জানান।

ক্রমবর্ধমান সংকট লুটেরা পুজিঁ সেমিনার
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে স্ত্রীর মর্যাদা ফিরে পেতে সংবাদ সম্মেলন

এপ্রিল ১৭, ২০২৬

বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে শিক্ষার্থী

এপ্রিল ১৭, ২০২৬

তারেক রহমানের আগমন : ঝিকরগাছায় বিএনপির যৌথ প্রস্তুতি সভা

এপ্রিল ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.