Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ
  • নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা
  • যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন
  • চৌগাছায় পুলিশি অভিযানে যুবলীগ নেতাসহ আটক ৩
  • কোটচাঁদপুরে পাওয়ার ট্রিলার প্রতিযোগিতায় মানুষের ঢল
  • আঙুর চাষে বদলে গেছে চৌগাছার সেলিমের জীবন
  • সুন্দরবনে অভিযান : অস্ত্রসহ কুখ্যাত জোনাব বাহিনীর তিন সদস্য আটক
  • স্বামীর পরকীয়ার জেরে তরুণী হত্যার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি বাবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা ফেব্রুয়ারি ২, ২০২৫

যশোরে স্কুল ভলিবলে চ্যাম্পিয়ন আঞ্জুমান আরা একাডেমি

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের দিনব্যাপী স্কুল ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার যশোর জেলা ক্রীড়া সংস্থার নাদিরা ইসলাম স্মৃতি ভলিবল গ্রাউণ্ডে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে আঞ্জুমান আরা একাডেমি। তারা ২-১ সেটে ভাটপাড়া দাখিল মাদ্রাসাকে পরাজিত করে।
এর আগে প্রথম সেমিফাইনালে আঞ্জুমান আরা একাডেমি ২-০ সেটে উপশহর মাধ্যমিক বিদ্যালয়কে ও ভাটপাড়া একই ব্যবধানে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে যায়গা করে নেয়।

প্রতিযোগিতা শেষে যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুজ্জামান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য আব্দুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি আখিরুজ্জামান সান্টু, অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম সম্পাদক শহীদ আহমেদ।

অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক নুরুল আরিফিন। এসময় বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে জেলা ক্রীড়া কার্যালয় আয়োজিত এই প্রতিযোগিতায় ৭টি স্কুল অংশ গ্রহন করে।

ভলিবলে চ্যাম্পিয়ন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা

যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.