Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৫

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দল গ্রামবাসী। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলা বড় হৈবতপুর মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি রাজু আহমেদ, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সম্পাদক শামীম হোসেন, জিয়া ও পাপ্পু। এছাড়া শফি নামে একজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসলে তাকে মারপিট করে ওই ঘটনার প্রতিপক্ষের লোকজন। তাকে চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর গ্রামের মাঠে অন্যের পানি নিজের জমিতে দেয়ার জন্য আইল কেটে দেন আওয়ামী লীগ নেতা আনিছ মেম্বরসহ তার লোকজন। আইল কেটে দেয়ায় গ্রামবাসী প্রতিবাদ করেন। একপর্যায়ে আনিছ মেম্বর নিজ এলাকার মসজিদের দুইটি মাইকে ঘোষণা দিয়ে লোকজন ডাক দেন। কিছু সময়ের মধ্যে ৫০ থেকে ৬০ জন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে চলে আসেন। অন্যদিকে বড় হৈবতপুর গ্রামবাসীও সেখানে জড় হন। এ সময় দুই গ্রামবাসীর মধ্যে সমঝোতার চেষ্টা করেন যুবদল নেতা রাজু। কিন্তু উভয়পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে অন্তত ৫জন আহত হন। তাদেরকে হাসপাতলে ভর্তি করা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে। একজনের মাথায় বেশ কয়েকটি ক্ষত রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ কেউ দেয়নি। কেউ আটক নেই।

যশোরে সংঘর্ষ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.