Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
  • শ্যামনগরে ফেনসিডিল ও ওষুধ জব্দ কোস্টগার্ডের
  • নাসির’স ইংলিশ অ্যান্ড আইসিটি’র এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত
  • চৌগাছার পাশাপোলে ৫৪ বছরেও পাকা হয়নি দুই কিলোমিটার সড়ক 
  • চৌগাছায় পৃথক অভিযানে ৯৭ পিস ইয়াবাসহ আটক ২
  • শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ : ৫ জনের বিরুদ্ধে মামলা
  • জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল
  • হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১৩, ২০২৫

যশোরে চাঁদের হাটের আর্ট ক্যাম্প অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
২১ শে ফেব্রুয়ারি অমর শহীদ দিবস সামনে রেখে চাঁদের হাট যশোর আয়োজন করেছে দিনব্যাপি আর্ট ক্যাম্প। বৃহস্পতিবার সকালে সংগঠনটি কার্র্যলয়ে এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্কুল শিক্ষক তারাপদ দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদের হাট যশোরের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম, সংগঠনের সভাপতি ফরাজি আহমেদ সাইদ বুলবুল প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক স্কুল শিক্ষক তারাপদ দাস বলেন, গুণীজনরা চাঁদের হাটের সাথে জড়িত। চাঁদের হাটের কার্যক্রম সারাদেশে ছড়িয়ে পড়েছে। শিল্প, সাহিত্য ও সাংস্কৃতি চর্চায় এই আর্ট ক্যাম্প ভূমিকা রাখবে। আর্ট ক্যাম্পে ৮ জেলার ২১ জন চিত্রশিল্পী আংশগ্রহণ করেন। ২১ ফেব্রুয়ারির বিষয়বস্তু রং তুলির আঁচড়ে তুলে ধরেন তারা। সকাল ১০ টা থেকে চলা আর্ট ক্যাম্প বিকেল ৪ টায় শেষ হয়। আর্ট ক্যাম্পে যে ২১ জন চিত্রশিল্পী অংশ নেন তার মধ্যে নিখিল দাস, ঋষী গৌতম, দেবাশীষ সরকার, রিপন সিকদার, আনাদি বৈরাগী,মাহবুব জামান শামীম, চন্দ্র শেখর দাস, সজল ব্যানার্জি ওবায়েদ জাকির রাসু প্রমুখ। উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারির বিষয়বস্তু নিয়ে আর্ট ক্যাম্পে আঁকা চিত্র ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি যশোর ইনস্টিটিউশনের পাবলিক লাইব্রেরিতে সর্ব সাধারণের প্রদর্শনের জন্য রাখা হবে।

অনুষ্ঠিত আর্ট ক্যাম্প চাঁদের হাটের যশোরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

শ্যামনগরে ফেনসিডিল ও ওষুধ জব্দ কোস্টগার্ডের

নাসির’স ইংলিশ অ্যান্ড আইসিটি’র এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.