সাতক্ষীরা সংবাদদাতা
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৬২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। এ সময় জব্দ করা হয় একটি নৌকাসহ চোরাশিকারীদের ফেলে যাওয়া আনুসঙ্গিক মালামাল। শনিবার রাত আড়াইটার দিকে সুন্দরবন সংলগ্ন কপোতক্ষ নদী থেকে হরিণের মাংসসহ উক্ত মালামাল জব্দ করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, এক দল চোরাশিকারী হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক বনস্টেশন অফিসার (এসও) আনোয়ার হোসেনের নেতৃত্বে বনবিভাগ ও কোস্টগার্ডের দুটি টহল দল যৌথভাবে সুন্দরবন সংলগ্ন কপোতক্ষ নদে অভিযান চালায়। এ সময় বনবিভাগ ও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা নৌকা ফেলে সুন্দরবেনর ভিতরে পালিয়ে যায়। পরে বনবিভগের সদস্যরা ওই নৌকা থেকে ৬২ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারের আনুসাঙ্গিক মালামাল জব্দ করেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব
হয়নি। তিনি আরো জানান, সুন্দরবনে হরিণ শিকার বন্ধে বনবিভাগের টহল জোরদার
করা হয়েছে।
শিরোনাম:
- চাচার বিরুদ্ধে এতিম ভাতিজির জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- যশোরে সাবেক কাউন্সিলর শাহিন হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগ
- ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ
- চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াত কর্মী নিহত
- পৌর নির্বাচন : যশোরে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা মুল্লুক চাঁদ
- মাগুরায় সার্বিক আইন-শৃঙ্খলা ও উন্নয়নে মতবিনিময় মন্ত্রীর মতবিনিময়
- সাতক্ষীরায় ‘ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং’ প্রশিক্ষণ উদ্বোধন
- ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’
