Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা
  • জন্মদিনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • শিশুর পূর্ণ বিকাশে সমন্বিত উদ্যোগ জরুরি যশোরে কর্মশালায় বক্তারা
  • প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণে যশোরে গাছের চারা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
  • বাবার লাশ বারান্দায় : জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ফায়ার সার্ভিস স্বেচ্ছাসেবকদের মাঝে সনদপত্র ও আইডি কার্ড বিতরণ

banglarbhoreBy banglarbhoreFebruary 24, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে দুর্যোগ মোকাবিলায় কমিউনিটি স্বেচ্ছাসেবকগণের করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের হল রুমে এ সভা করা হয়। সভায় ৮০ জন স্বেচ্ছাসেবকের ৩দিন প্রশিক্ষণ শেষে সনদপত্র-আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান।
প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ফায়ার ফাইটার হিসেবে যারা কাজ করে তারা মৃত্যু নিশ্চত জেনেও শক্তি ও সাহস নিয়ে কাজ করে। আমরা যতটুকু পারি যার যার জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে। প্রশিক্ষণ শেষে দুর্যোগের জন্য অপেক্ষা করা যাবে না। সামাজিক জনসচেতনতা বাড়াতে কাজ করতে হবে। ভালোবেসে নিজের উদ্যোগে মানুষ হিসেবে মানুষের পাশে থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোরের সহকারী পরিচালক মামুনুর রশিদ। সঞ্চালনা করেন ফায়ার ফাইটার মোদাব্বীর ইসলাম।
তিন দিনের প্রশিক্ষণে অংশ নেয়া তাজু বিশ্বাস বলেন, এই প্রশিক্ষণ আমাদের জন্য দরকারি। বর্তমান প্রেক্ষাপটে প্রশিক্ষণ থেকে যতটুকু শিখেছি সমাজ ও দেশের জন্য জরুরি মূহুর্তে কাজ করতে পারব। তিনি এমন প্রশিক্ষণ ও স্বীকৃতি দেয়ার জন্য যশোর ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানান।

আইডি কার্ড যশোর ফায়ার সার্ভিস সনদপত্র স্বেচ্ছাসেবক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

August 25, 2026

যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

August 25, 2026

জন্মদিনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.