Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর বোর্ড : এসএসসি পরীক্ষায় পাশ করেনি ১১টি স্কুলে কেউ
  • যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
  • যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন
  • নারী শিক্ষককে কুরুচিপূর্ণ প্রস্তাবের দায়ে প্রধান শিক্ষকের কারাদণ্ড
  • ঝিকরগাছায় বরাদ্দপ্রাপ্ত সরকারি জমি দখলের অভিযোগ
  • দিনমজুর এনামুলের পরিবারকে সেলাই মেশিন উপহার
  • যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১০
  • কেশবপুরে ফ্যামিলি কার্ডের ভাইবা ফল বাতিলের দাবিতে অবস্থান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩

banglarbhoreBy banglarbhoreMarch 7, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার উপজেলার বেতালপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বেতালপাড়া গ্রামের মৃত শামছুদ্দিন মন্ডলের ছেলে ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মন্ডল (৫৫), জামায়াতের কর্মী একই গ্রামের মৃত লাল চাঁদ বিশ্বাসের ছেলে ছুরমান বিশ্বাস (৫৭) ও ছুরমানের ছেলে মোমিন হোসেন (২৫)।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বিএনপি নেতা বাবুলের ছেলে মানসিকভাবে অসুস্থ। বৃহস্পতিবার সকালে নরসিংহপুর গ্রামে চাল সংগ্রহ করতে যান তিনি। এ সময় তার কাছে একটি সেলাই রেঞ্জ পাওয়ায় চোর সন্দেহে স্থানীয়রা তাকে মারধর করে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সেখানে জামায়াতের কর্মী মোমিন কমেন্ট (মন্তব্য) করেন। এ নিয়ে সন্ধ্যার পর বেতালপাড়া বাজারে বাবুল ও মোমিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি নেতা বাবুল ও জামায়াতের কর্মী ছুরমান ও তার ছেলে মোমিন জখমসহ বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে জখম তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, অভিযুক্তদের আটকের দাবিতে রাত নয়টায় জহুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেবের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মীরা খাজুরা পুলিশ ক্যাম্পে অবস্থান কর্মসূচি পালন করেন। আবু তালেব বলেন, ‘ঘটনার পর বাবুলের লোকজন ধাওয়া করে মোমিন ও তার বাবা ছুরমানকে খালিয়া এলাকা থেকে ধরে পুলিশকে খবর দেয়। কিন্তু পুলিশ তাদেরকে ছেড়ে দেয়।’

অভিযুক্ত মোমিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন বলে দাবি করেন বিএনপি নেতা আবু তালেব। এরই প্রতিবাদে শুক্রবার বেলা ১১টায় খাজুরা বাজার টিপিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাল্টা অবস্থান কর্মসূচি পালন করেন জামায়াতের নেতাকর্মীরা।

জহুরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মঞ্জুর কাদের বলেন, ‘বন্ধুপ্রতীম সংগঠন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জামায়াত সম্পর্কে পুলিশের কাছে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আসল ঘটনা হলো, আমাদের নেতৃবৃন্দ আহতদের হাসপাতালে পাঠাতে সহযোগিতা করেছেন। পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের কোনো ঘটনাও ঘটেনি। সংঘাতের সময় ঘটনাস্থলে জামায়াতের কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ ছিলেন না।’

এ বিষয়ে খাজুরা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল থেকে ফেরার পথে ইজিবাইকে দুই ব্যক্তিকে হাসপাতালে যেতে দেখেন, টুআইসি রাশেদ। এ সময় বিএনপি নেতা তালেব তাদেরকে আসামি বলে আটক করতে বলেন। তখন উপস্থিত বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে রাশেদ বলেন, আগে আহতদের চিকিৎসা হবে। মামলা হলে অভিযুক্তদের আটক করা যাবে।’ এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি, আবার ছেড়েও দেয়নি বলে জানান এসআই আব্দুর রাজ্জাক।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিএনপি-জামায়াত উভয়পক্ষের লোকই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুনরায় সংঘাত এড়াতে পুলিশ সদস্যদের নিয়োজিত রাখা হয়েছে। তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহত ৩ বাঘারপাড়ায় বিএনপি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোর বোর্ড : এসএসসি পরীক্ষায় পাশ করেনি ১১টি স্কুলে কেউ

August 10, 2026

যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

August 10, 2026

যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন

August 10, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.