Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদর হাসপাতালে নারীকে অচেতন করে স্বর্ণালংকার চু-রি
  • যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইকালে নারী আটক
  • যশোরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ৪
  • শিশু বলাৎকার : নড়াইলে মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন
  • নড়াইলে সংবাদ সম্মেলনে পিতা হত্যার বিচার চাইলেন মেয়ে
  • যশোরে ক্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • যশোরে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার
  • টাকা-সম্পদ আত্মসাত : ছেলের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

banglarbhoreBy banglarbhoreMarch 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা
মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে মাগুরার সর্বস্তরের জনগণ ও সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টায় মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের সামনে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী বাংলাদেশ, চেম্বার অব কমার্স, প্রেসক্লাব, জেলা পরিবেশক সমিতি, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা, সপ্তক সাহিত্য চক্র, সাংস্কৃতিক ফোরাম, পরিবর্তনে আমরাই, সম্মিলিত নাগরিক সমাজ, সুপ্রভাত বাংলাদেশ শাখা, সারা বাংলা ৮৮, নৃত্যাঙ্গন ও লোক সংস্কৃতি কেন্দ্র, সুরসপ্তক, বাংলাদেশ ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক আহসান হাবীব কিশোর, পিকুল খান, আলমগীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা গণকমিটির আহবায়ক অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, কেন্দ্রীয় বাসদের সদস্য শম্পা বসু, জেলা জাসাসের আহবায়ক এ্যাড কাজী মিহির, সপ্তক সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক শিকদার ওয়ালিউজ্জামান, সুদেব চক্রবতী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন মাগুরা মেডিকেল কলেজ বন্ধ হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও এই অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যাহত হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিদর্শন দল কলেজটি পরিদর্শন করে সন্তষ্টি প্রকাশ করেছেন। মাগুরা মেডিকেল কলেজের একাডেমিক ও অবকাঠামোগত মান যথেষ্ঠ উন্নত তাই কলেজটিকে বাঁচিয়ে রাখা সরকারের কর্তব্য। আমরা বর্তমান সরকারের প্রতি বিনয়ের সাথে বলতে চাই দ্রুত মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন এবং সকল প্রকার যড়যন্ত্র রোধ করে এটা প্রতিষ্ঠার। এ দাবি বাস্তবায়ন না হলে সমাবেশে বক্তারা আরো কঠোর আন্দোলনের হুশিসয়ারি দেন।

বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ মানববন্ধন ও সমাবেশ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদর হাসপাতালে নারীকে অচেতন করে স্বর্ণালংকার চু-রি

    September 7, 2026

    যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইকালে নারী আটক

    September 7, 2026

    যশোরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ৪

    September 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.