Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে প্রতিপক্ষের হামলার শিকার কাভার্ডভ্যান চালকের পরিবার

banglarbhoreBy banglarbhoreমার্চ ৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ঝিকরগাছার ইউসুফপুর এলাকার কাভার্ডভ্যান চালক জুয়েল হোসেন ও তার পরিবারের ওপর লাগাতার হামলা চালাচ্ছে প্রতিপক্ষরা। এ ঘটনায় জুয়েলের স্ত্রী কাকলি খাতুন ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় প্রভাবশালী চক্র তাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে নিয়েছে। দীর্ঘদিন ধরে ওই চক্রটি জুয়েল ও তার বৃদ্ধা মা আনোয়ারা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। সম্প্রতি প্রতিপক্ষ চক্রটি জুয়েলের বসতবাড়ি ভেঙে দিয়েছে। এমনকি শারীরিক নির্যাতন করে জুয়েলের মাথা, হাত, পিঠে একাধিক জখম করেছে এবং তার বৃদ্ধ মায়ের পায়ের আঙ্গুল পিটিয়ে ভেঙ্গে দেয়। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে জুয়েল ও তার পরিবার।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ইউসুফ ও ছকিনা বেগমের নেতৃত্বে মহাসিন মোড়ল, ইউনুচ আলী, কাদের আলী, সাকিব হোসেন, আলাফ মোড়ল ও আশিক হোসেনসহ একদল সন্ত্রাসী নিয়মিত হামলা, ভাঙচুর ও হুমকি দিচ্ছে তাদের। সর্বশেষ রোববার সকালের হামলায় গুরুতর আহত হয়ে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন জুয়েল ও তার মা আনোয়ারা বেগম।

জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ চক্রটি দীর্ঘদিন জুয়েলের পরিবারের উপর নির্যাতন চালিয়ে আসছে। একই শরীকের সম্পত্তি হওয়ায় জুয়েল ও তার পরিবারকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করতে চাইছে তারা। যে কারণে বিভিন্ন সময় জুয়েলের পরিবারের উপর হামলা ও নির্যাতন করে তারা।

হামলায় আহত জুয়েল হোসেন জানান, আমার বাবা মারা যাওয়ার পর থেকে পৈত্রিক সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতে আমার চাচারা মিলে মারপিট করে। এর আগেও অনেক বার আমার ও পরিবারের উপর হামলা করেছে। আমি আমার নায্য সম্পত্তির ভাগ চাই আর আমার ও পরিবারের নিরাপত্তা চাই।

জুয়েলের স্ত্রী কাকলী খাতুন বলেন, আমার স্বামী, শাশুড়ির উপর নির্যাতন করা হচ্ছে। আমার স্বামী গাড়ি চালাই বাড়ি থাকে না। আমাদের বাড়িঘরও ভেঙ্গে চুরে দিয়েছে ওরা। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, থাকার জায়গা নেই। প্রাণের ভয়ে আছি। তাদের বিরুদ্ধে এর আগেও অভিযোগ করা হয়েছে। তারপরও ওরা ইচ্ছা খুশি মত মারধর করে যাচ্ছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, অভিযোগের বিষয়ে অবশ্যই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাভার্ডভ্যান চালকের যশোরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.