Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে খাদ্য কর্মকর্তার কারসাজিতে অস্তিত্বহীন মিলে বরাদ্দ, তদন্তের দাবি
  • বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা
  • যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত
  • তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ
  • সরকারকে বেকায়দায় ফেলতে একটি দল গভীর ষড়যন্ত্র করছে : মণিরামপুরে নার্গিস বেগম
  • খান জাহান আলী মাজারের দীঘির কুমির টেনে নিয়ে গেল শিশুকে
  • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কর্মকর্তাদের প্রতিমন্ত্রীর নির্দেশ
  • সাতক্ষীরায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাদ্য বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় শিশু ধর্ষণ : আসামিদের ফাঁসির দাবিতে আইনজীবী সমিতির মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreমার্চ ১০, ২০২৫No Comments১২ Views
Facebook Twitter WhatsApp
মাগুরায় শিশু ধর্ষণ : আসামিদের ফাঁসির দাবিতে আইনজীবী সমিতির মানববন্ধন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 48;
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
মাগুরায় আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা চেষ্টায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় জেলা আইনজীবী ভবনের সামনে আইনজীবী সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. শাহেদ হাসান টগর, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট. মনিরুল ইসলাম মুকুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট. রোকুনুজ্জামান খান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন নিরাপত্তার কারনে গতকাল আদালত চলাকালীন সময়ে রিমাণ্ড শুনানী সম্ভব হয়নি। তাই মধ্যরাতে রিমাণ্ড শুনানী হয়। এ সময় প্রধান অভিযুক্ত হিটু শেখের সাত দিন এবং অভিযুক্ত সহযোগী তিন জন, সজিব শেখ, রাতুল শেখ, হিটু শেখের স্ত্রী জাহেদা বেগমকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বক্তারা আরো বলেন, আমরা আশা করছি এ মামলায় দ্রত সময়ের মধ্যে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। জেলার সকল আইনজীবী এই ধর্ষকদের পক্ষে আইনী লড়াই থেকে বিরত থাকবেন বলেও জানান বক্তারা।

অন্যদিকে ধর্ষণের ঘটনায় সাধারণ শিক্ষাথীরা মাগুরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রেখেছে। দ্বিতীয় দিনের কর্মসূচিতে সড়ক অবরোধ করে ধর্ষণের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা আদালত ১৮০ দিনের পরিবর্তে দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায়। এর পাশাপাশি আর কোন শিশুকে যেন এমন ঘটনার সম্মূখিন হতে না হয় তার জন্য সরকারকে অনতিবিলম্বে আইন সংশোধনের আহবান জানান। অন্যদিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের আয়োজনে দেশব্যাপি নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কলেজের সামনে মানববন্ধন করা হয়েছে।

আইনজীবী সমিতির মানববন্ধন ফাঁসির দাবি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে খাদ্য কর্মকর্তার কারসাজিতে অস্তিত্বহীন মিলে বরাদ্দ, তদন্তের দাবি

জুন ২, ২০২৬

বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা

জুন ২, ২০২৬

যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত

জুন ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.