Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১২, ২০২৫

‘মানুষের পাশে আমরা’র উদ্যোগে ৫০০ রোজাদারের মাঝে ইফতার বিতরণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১২, ২০২৫
Facebook Twitter WhatsApp
‘মানুষের পাশে আমরা’র উদ্যোগে ৫০০ রোজাদারের মাঝে ইফতার বিতরণ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে অবস্থিত ‘মানুষের পাশে আমরা’ সংগঠনের উদ্যোগে ৫শ’ রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে সংগঠনটি ইতফার বিতরণের আয়োজন করে। সংগঠনের সদস্যরা টিফিনের টাকা জমিয়ে এবং কিছু সদস্য প্রাইভেট পড়িয়ে অর্থ সঞ্চয় করে সমাজের দরিদ্র মানুষদের জন্য সহায়তা প্রদান করেন। তাদের পরিবারও এই উদ্যোগে বিভিন্নভাবে সহায়তা করে থাকে। যাতে তারা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আদ্রিব জামান বর্ণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার ভোর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু,  বাংলার ভোর পত্রিকার সম্পাদক (মানবসম্পদ) আব্দুল ওয়াহাব মুকুল, প্রেসক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আজাদ, সিনিয়র সাংবাদিক এসএম সোহেল, সময় টিভির স্টাফ রিপোর্টার জুয়েল মৃধা, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. অনিক পারভেজ, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ ও সাইমা আক্তার এবং সদস্যরা ইয়ামিন, তাহমিদ আনজুম, তানিসা, তন্ময়, নাইম, সাকিব, মুহিন, নাদিম প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আদ্রিব জামান বর্ণ জানান, সমাজের সকল স্তরের মানুষ যাতে রমজানের এই পবিত্র মাসে সঠিকভাবে ইফতার করতে পারেন। তাদের এই ছোট্ট প্রয়াস সমাজের অসহায় মানুষদের জন্য। যাতে তারা ভালো ভাবে ইফতার করতে পারে। এমন উদ্যোগ দেখে সমাজের বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

সংগঠনটি ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা প্রকাশ করেছে। যাতে তারা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারে এবং সমাজের অসহায়দের জন্য সহায়তা পৌঁছাতে পারে।

রোজাদারের মাঝে ‘মানুষের পাশে আমরা’
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.