Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • WinShark – Din Omfattende Guide til Spilleoplevelser og Gevinster
  • Tom Casinon – Varma Pelielämyksesi Lähtee Täältä
  • SpinBoss Casino – Din egen Omfattende Guide til Spilleaktiviteter og Udbetalinger
  • Roostino – Uskottava Pelitoverisi Internetissä
  • NVCasino – Din Komplette Guide til Gaming-oplevelser og Gevinster Online
  • Kingdom Casino – Eksklusiv Spiloplevelse i Højeste klasse
  • FoxSlots – Din ultimata spelplats för underhållning och priser online
  • Casea Casino – Din egen Komplette Guide til Spillerfaringer og Gevinster
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

যশোর কমিউনিটি ইউকে’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreMarch 14, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

প্রেস বিজ্ঞপ্তি
পবিত্র রমজান মাস উপলক্ষে যশোর কমিউনিটি ইউকে-এর উদ্যোগে গত ১৩ মার্চ পূর্ব লন্ডনের কলিনঊড কমিউনিটি হলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে কমিউনিটির সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরুর পর সংগঠনের নেতৃবৃন্দ এবং অতিথিরা রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ সময় সংগঠনের উপদেষ্টা আব্দুল লতিফ বলেন, “রমজান আমাদের সংযম, ত্যাগ এবং ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। এই ইফতার আয়োজনের মাধ্যমে আমরা প্রবাসে থেকেও নিজেদের শেকড়ের সঙ্গে সংযুক্ত থাকতে চাই এবং পরস্পরের মাঝে সম্প্রীতি ও ভালোবাসা ছড়িয়ে দিতে চাই।”

আরো বক্তব্য‍ রাখেন সংগঠনের উপদেষ্টা ডা. মিজানুর রহমান, মাহমুদ হাসান বাবুল, সিরাজুল ইসলাম পিন্টু, শামীম খান, রাশিদুল আলম রসি এবং কোষাধ্যক্ষ আদনান আহমেদ সহ আরো অনেকে। বক্তারা রমজানের ফজিলত, সংযম ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা সহ সংগঠনের বিভিন্ন সেবামূলক কাজের প্রশংসা করেন ।

সংগঠনের সভাপতি ইউনুস হাসান লিমন ও সাধারণ সম্পাদক এসএম ওয়াহিদ সিদ্দিকী জনি বলেন, এই ইফতার আয়োজন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এই ধরনের আয়োজন একে অপরের সাথে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার চেষ্টা এবং সমাজ ও মানুষের কল্যাণে আমাদের নিয়োজিত করার সামান্য প্রয়াস মাত্র। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপদেষ্টা শরিফুল ইসলাম খান।

ইফতারের আগে দোয়া মাহফিলে জাতির উন্নতি, শান্তি, কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের সুখ-সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া, সম্প্রতি যারা অসুস্থ, দুঃস্থ ও প্রয়াত হয়েছেন, তাদের জন্যও দোয়া করা হয় । অনুষ্ঠানের শেষে সবাই একসাথে ইফতার করেন ।

যশোর কমিউনিটি যুক্তরাজ্য ভবিষ্যতেও এ ধরনের সামাজিক, ধর্মীয় ও মানবিক সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

ইফতার ও দোয়া মাহফিল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    পাল্টা সংবাদ সম্মেলনে পিতাকে মিথ্যাবাদী দাবি লেন্টুর

    September 8, 2026

    যশোরে ‘পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল : স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা উপেক্ষার অভিযোগ

    September 8, 2026

    উদ্ধারের নেশায় বুদ মিথুন : প্রকৃতির বুকে ফিরেছে শতাধিক সাপ

    September 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.