Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাগআঁচড়ায় এসএসসি পরীক্ষার্থীকে নকল সরবরাহ : শিক্ষিকা ও আয়া আটক
  • উদীচীর উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত
  • হত্যাসহ ১৪টি মামলার আসামি জিতু গ্রেফতার
  • বাংলার ভোরে সংবাদ প্রকাশ: এক মাস পর সেই বৈশাখী উদ্ধার
  • লিগামেন্ট ছিঁড়ে মাঠের বাইরে যশোরে ফুটবলার জিম, টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা
  • রবি ঠাকুরের জন্মবার্ষিকী পালন
  • বাঘারপাড়ায় শামীমের বিলবোর্ড-ফেস্টুন ছেঁড়া নিয়ে নিন্দার ঝড় (ভিডিও সহ)
  • বাজারের থলেতে রেশনিং : উর্ধমুখি ডিম-সবজি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মে ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাংলাদেশে কারো প্রভুত্ব মেনে নিবো না : ডিসি

২৫ শে মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা
banglarbhoreBy banglarbhoreমার্চ ২৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আমরা ১৮ কোটির বাংলাদেশ। বিশ্বের উন্নত দেশ এখানে আসবে। আমরা কারো প্রভুত্ব মেনে নিবো না বলে মন্তব্য করেছেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, যখন যে ঘটনা ঘটে তখন সেটা যথাযথভাবে সংরক্ষণ না করার কারণে নতুন প্রেক্ষাপটে ইতিহাস বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে। ২৪ সালে এসে যে গণ আন্দোলন হয়েছে, তার ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ করার সময় এসেছে এখন। ১৯৭১ সালের ২৫ শে মার্চ গণহত্যা হয়েছে। সংখ্যা, ঘটনার বর্ণনার ক্ষেত্রে মত পার্থক্য থাকতে পারে। কিন্তু ঘটনার ক্ষেত্রে কোনো মত পার্থক্য নেই।

আলোচনা সভা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যশোরের পুলিশ সুপার রওনক জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বীর মুক্তিযোদ্ধা এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, আফজাল হোসেন দোদুল, সরোয়ার হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লেখক গবেষক বেনজীন খান, জাতীয় নাগরিক পার্টির সংগঠক সাকিব শাহরিয়ার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খান প্রমুখ।

আলোচনা সভা শেষে বাংলাদেশ শিশু একাডেমি যশোর আয়োজিত গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কণ, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় ৩ টি গ্রুপে ৩৭ জনের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

যশোরের জেলা প্রশাসক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাগআঁচড়ায় এসএসসি পরীক্ষার্থীকে নকল সরবরাহ : শিক্ষিকা ও আয়া আটক

মে ৮, ২০২৬

উদীচীর উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত

মে ৮, ২০২৬

হত্যাসহ ১৪টি মামলার আসামি জিতু গ্রেফতার

মে ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.