Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
  • যশোরে এএসআই নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই
  • জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
  • জাগরণী চক্র ফাউন্ডেশনের ৫০তম বাজেট অনুমোদন
  • শার্শায় হেরোইনসহ আটক এক
  • সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে নিহত ১, আটক ২
  • সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী অভিজ্ঞতা বিনিময় সভা
  • অভয়নগরে শিক্ষার আলো ছড়াচ্ছে হোপ মডেল একাডেমি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ২৮, ২০২৫

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও মর্যাদায় লাইলাতুল কদর পালিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ২৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশের ন্যায় যশোরে মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে যশোর রেলরোডস্থ মডেল মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাগরিবের নামাজের পর ‘পবিত্র শবে কদরের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ হয়রত মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা ইয়াসিন আলম, মাওলানা ফুরকান আহমেদ কাসেমী, মাওলানা মুফতি মঈনুদ্দীন।

উল্লেখ্য, মুসলমানরা নিজেদের গুনাহ মাফ ও মনোবাসনা পূরণের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি এবং অধিক সাওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, তাহজ্জুদ নামাজ আদায়, জিকির-আজকার আর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কাটিয়েছেন হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এ রাত। মাহে রমজানের খায়ের বরকত হাসিলের জন্য মুসল্লিরা আল্লাহর নৈকট্য লাভের আশায় দফায় দফায় মোনাজাতে অংশ নেন। মোনাজাতে ফিলিস্তিনে বর্বর ইসরাইলি আগ্রাসন বন্ধ এবং পবিত্র মসজিদুল আল আকসা পুনরুদ্ধারে মহান আল্লাহর সাহায্য কামনা করে দোয়া করা হয়। এছাড়া দেশ জাতি, মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং

যশোরে এএসআই নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই

জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.