Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্রমিকনেতা নূর ইসলামের শোক সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreApril 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৮৮৫)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাবেক সহ-সভাপতি, খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা কমিটির সাবেক সভাপতি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলার অন্যতম নেতা শ্রমিকনেতা নূর ইসলামের শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় যশোর আইনজীবী সমিতি মিলনায়তন-১, ঈদগাহ মোড়ে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিবুর রহমান খান মহারাজ। শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনেয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক, যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা কোষাধ্যক্ষ শফিকুর জালাল নান্নু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সহ-সভাপতি অ্যাড. আহাদ আলী লস্কর ও এনডিএফ যশোর জেলার অন্যতম নেতা আব্দুর রাজ্জাক মাস্টার। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মিন্টু, হোটেল শ্রমিক নেতা প্রভাস চন্দ্র কির্তনিয়া, ফরিদ হোসেন ও আইয়ুব হোসেন প্রমুখ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু।

এ সময় নেতৃবৃন্দ প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। প্রয়াত নেতার অসমাপ্ত কাজকে অগ্রসর করার জন্য সর্বস্তরের হোটেল শ্রমিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সাথে বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে ৬ সদস্যের পরিবার বেঁচে থাকার জন্য মজুরি বোর্ডের মাধ্যমে ৩০ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করে তা বাস্তবায়ন এবং পরিচয়পত্র, নিয়োগপত্র ও সার্ভিস বুক প্রদানের দাবি জানান।

শ্রমিকনেতা শ্রমিকনেতা নূর ইসলামের
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.