Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
  • যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন
  • বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ
  • কেশবপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ
  • ২৮ জুন চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১২, ২০২৫

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ আটক দুই

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১২, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ আটক দুই
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরতলীর শেখহাটি আদর্শপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাদের কাছ থেকে প্রাইভেটকার ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শেখহাটি আদর্শপাড়ার কলেজ শিক্ষক সাঈদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন যশোরের অভয়নগর উপজেলার ধলীগাতি গ্রামের কামরুল হোসেন। তিনি ডাকাতি, ছিনতাইসহ নানা অপকর্মের সাথে জড়িত।

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে কোতোয়ালি থানা পুলিশ কামরুলের ভাড়া বাসায় অভিযান চালায়।

এ সময় বাড়ির সামনে রাখা একটি প্রাইভেটকারসহ বাসাটি তল্লাশি চালায় পুলিশ। অভিযানে উদ্ধার করা হয় গাড়ির বিভিন্ন নাম্বারের কয়েকটি প্লেট, ধারালো দা ও ছুরি, তালা কাটার যন্ত্রসহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম।

অভিযানকালে আটক করা হয় গাড়িচালক ঝালকাঠির সুলতান এবং কামরুলের স্ত্রী পারুল বেগমকে। কামরুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, কামরুলসহ তারা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। আমরা জানতে পেরে তাদের আটক করতে সক্ষম হয়েছি।

পলাতক কামরুলসহ জড়িত অন্যদের আটকে আমরা চেষ্টা চালাচ্ছি। এ জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন

বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.